Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুমের দেশে পাড়ি দিলেন আন্তেনিও কারবাজল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন আন্তনিও কারবাজল। গত মঙ্গলবার ৯৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন কাবাহল, এমনটাই খবর জানিয়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন।

আন্তনিও কারবাজল-এর নামটি ফুটবল বিশ্ব কোনওদিন ভুলবে না এই কারণে যে, তিনিই পাঁচটি বিশ্বকাপে খেলা একমাত্র ফুটবলার। বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘তোতা’ নামে।

কারবাজল বিশ্বকাপে প্রথম খেলেন ১৯৫০ সালে। তারপর একে একে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৬৬-এর বিশ্বকাপে খেলেছিলেন। বিশ্বকাপে মেক্সিকোর হয়ে তাঁর মোট ১১টি ম্যাচ খেলেছিলেন।

মেক্সিকোর এই কিংবদন্তী গোলরক্ষককের পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড অটুট ছিল ১৯৯৮ সাল পর্যন্ত। সেবার ফ্রান্সে আয়োজিত বিশ্ব ফুটবলের মহারণে জার্মানির লোথার ম্যাথউস স্পর্শ করেছিলেন কারবাহলের এই রেকর্ডটি। তবে এই দুই ফুটবলারই নন, পাঁচটি বিশ্বকাপ খেলার নজির গড়েছেন আরও অনেক ফুটবলার। সেই তালিকায় রয়েছেন রাফায়েল মারকুয়েজ, আন্দ্রেস গুয়ার্দার্দো এবং বর্তমান ফুটবল জগতের দুই কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি।

আরও জানতে পড়ুন: আরসিবি-র বোলারদের গলি ক্রিকেটের মতো খেলেছে সূর্য মত গাভাসকর-এর

কিংবদন্তী এই গোলরক্ষক কিন্তু কখনও ইউরোপের কোনও ক্লাবের জার্সি গায়ে চড়াননি। ১৯৫০-৫৪ সালের মধ্যে তাঁকে রিয়াল মাদ্রিদ দলে টানার চেষ্টা করলেও ফলপ্রসূ হননি রিয়াল কর্তারা। কারবাজল তাঁর দেশ ছেড়ে ইউরোপে আসেননি। তাঁর ফুটবল জীবনের পুরোটাই তিনি মেক্সিকোর লিগেই খেলেছেন। কারবাহল লিওন ক্লাবের জার্সি গায়েই সারা জীবন খেলে গিয়েছেন মেক্সিকো লিগে। তবে কারবাজল-এর উত্থান হয়েছিল সান্তা মারিয়া ডি রিবেরার হয়ে। তারপর সেখান থেকে নেকাক্সা হয়ে পাড়ি দিয়েছিলেন লিওনে। লিওনে অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন কারবাহল। তবে বিশ্বকাপ নয়, তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকের জন্য। কিন্তু দুর্ভাগ্য অলিম্পিকের সেই আসরে তিনি কোনও ম্যাচেই খেলতে পারেননি তাঁর দেশের হয়ে।

উল্লেখ্য কারবাজল মেক্সিকোর জার্সি গায়ে যে পাঁচটি ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিলেন, দুঃখের বিষয় সেই পাঁচটি বিশ্বকাপে মেক্সিকো গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সমর্থ হয়নি।

প্রফেশনাল ফুটবলকে বিদায় জানালেও, ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি। ১৯৬৯ সালে তাঁর ক্লাব লিওন-এর কোচিং শুরু করেন তিনি। ১৯৭২ সাল পর্যন্ত সেই দায়িত্বই পালন করেছিলেন। এরপর ১৯৭৯-৮১ পর্যন্ত ছিলেন মেক্সিকোর জাতীয় দলের সহকারী কোচ। ১৯৯৫ সাল পর্যন্ত কোচিং করিয়েছেন তিনি।

কিংবদন্তী এই ফুটবলারের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন মেক্সিকোর কিংবদন্তী ফুটবলার রাফায়েল মারকুয়েজ।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের