লর্ডস টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, চার বছর বাদে দলে জোফ্রা আর্চার

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগামিকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে লর্ডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট। আর ওই টেস্টের ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড। দীর্ঘ চার বছরের বেশি সময় বাদে ফের বল হাতে বাইশ গজ কাঁপাতে চলেছেন জোফ্রা আর্চার। দ্বিতীয় টেস্টে দলে জায়গা পেলেও প্রথম একাদশে ঠাঁই হয়নি তাঁর। কিন্তু এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হারার পরেই চাপে পড়ে গিয়েছেন বেন স্টোকসরা। ফলে লর্ডসের সবুজ মখমলের পিচে জোফ্রা আর্চারের মতো গতিশীল বোলারকে দিয়ে শুভমন গিলদের উপরে চাপ তৈরি করানোর কৌশল নিয়েছেন। জস টংয়ের পরিবর্তে আর্চারকে দলে নেওয়া হয়েছে।

কনুইয়ের চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন ৩০ বছর বয়সী জোফ্রা আর্চার। ২০২১ সালে ইংল্যান্ডের জার্সি গায়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। আহমেদাবাদের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে শেষ বারের মতো মাঠে নেমেছিলেন। টেস্ট ক্রিকেটে চার বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেও গত মার্চেই ইংল্যান্ডের একদিনের টিমে জায়গা করে নিয়েছিলেন। পাকিস্তানের মাটিতে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। ১৩টি টেস্ট খেলে ৪২ উইকেট ঝুলিতে পোরা আর্চার দলে ফেরায় ইংল্যান্ডের পেস আক্রমণ আরও শক্তিশালী হল বলেই মনে করা হচ্ছে।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াড হল-বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, শোয়েব বশির ও জোফ্রা আর্চার।

প্রথম টেস্টে শুভমন গিলদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন বেন স্টোকসরা। কিন্তু এজবাস্টনে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটেছে টিম ইন্ডিয়ার। অধিনায়ক শুভমন গিল ও বামলার জোরে বোলার আকাশদীপের যুগলবন্দিতে ৩৩৬ রানে জয় পেয়েছে ব্লু ব্রিগেড।

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’