চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে কলম্বিয়ার কাছে হার এড়াল ১০ জনের আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখলেন লিওনেল মেসিরা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে থিয়াগো আলমাদার গোলে ম্যাচে সমতা ফেরাল কাতার বিশ্বকাপজয়ীরা। লালকার্ড দেখে এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। তবুও হারাতে পারল না কলম্বিয়া। ১-১ গোলেই শেষ হল উত্তেজনাপূর্ণ ম্যাচ।

মঙ্গলবার (১০ জুন) রাতে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। চার মিনিটের মাথায় গোলের সুযোগ মিস করেন মেসি। ফ্রি-কিক থেকে উড়ে আসা বল কলম্বিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড়রা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল ধরে মেসির উদ্দেশে পাস বাড়িয়েছিলেন এনজো। কিন্তু মেসির বাঁ পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৬ মিনিটে পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া। হামেস রদ্রিগেজের থ্রু পাস ধরে বক্সে ঢুকে শট নেন মাচাদো। তবে সেই শট গোলপোস্টের বাইরে দিয়ে যায় বল। ২২ মিনিটে আবার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। বক্সের বাইরে থেকে আলভারেজ নেওয়া শট ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক। ২৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে তিন জনকে কাটিয়ে আর্জেন্টিনার জালে বল গলিয়ে দলকে এগগিয়ে দেন লুইস দিয়াজ। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল মার্তিনেজের। ৩০ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। প্রথম শটটি ঠেকালেও এনজো ফার্নান্দেজের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৩৯ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কাজে লাগাতে পারেননি আলভারেজ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬০ মিনিটে রিচার্ড রিয়োসের শট দুর্দান্ত সেভ করে দলের নিশ্চিত পতন রোধ করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পাল্টা আক্রমণে আর্জেন্টিনাও সুযোগ পায়। ৬৩ মিনিটে এনজোর শট পোস্টের উপর দিয়ে যায়। এরপর ৬৮ মিনিটে মেসির ফ্রি কিক থেকে নিকো গনজালেস শট নিলেও তা বাইরে চলে যায়। ৭১ মিনিটে বল দখলের লড়াইয়ে কলম্বিয়ার ক্যাস্তানোর মাথায় লাথি মারেন এনজো ফার্নান্দেজ। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। এতে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। কিন্তু এতেও হাল ছাড়েনি স্বাগতিকরা। ৮১ মিনিটে দ্রুত থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সে ঢুকে বাঁদিকে এগিয়ে গিয়ে নিখুঁত শটে গোল করেন থিয়াগো আলমাদা। ৮৬ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় কলম্বিয়া। লুইস দিয়াজের ক্রসে রিয়োসের হেডার পোস্টে লেগে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় খেলা। এদিন ড্রয়ের পর ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রইল নীল-সাদা জার্সিধারীরা। আর সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া।

Published by:

Share Link:

More Releted News:

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ