মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এমন একপেশে বিশ্বকাপ ফাইনাল আগে হয়েছে কিনা তা মনে করতে পারছেন না প্রবীণরা। রবিবার রাতে (১৯ জুলাই) লিওনেল মেসিদের তুর্কি নাচন নাচালেন লামিনে ইয়ামাল-ফেরান তোরেসরা। ম্যাচের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের কাছ থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করে দীর্ঘ ১৬ বছর বাদে দেশকে বিশ্বকাপ জেতালেন ফেরান তোরেস। যোগ্য দল হিসেবেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইউরো চ্যাম্পিয়নরা। জীবনের শেষ বিশ্বকাপে খালি হাতেই ফিরতে হল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে।

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে স্প্যানিশরা। নিজেদের মধ্যে পাস খেলে লিওনেল মেসিদের তুর্কি নাচন নাচান রদ্রি-লামিনে ইয়ামালরা। ম্যাচের পাঁচ মিনিটেই আর্জেন্টিনার জালে বল জড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। দানি অলমোর বাড়ানো পাস থেকে বল ধরে ছয় গজ বক্সের বাইরে থেকে আর্জেন্টিনার গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। যদিও তা প্রতিহত করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ১৭ মিনিটে বক্সের ভেতর লিওনেল মেসিকে ফাউল করেন আলেক্স বায়েনা। তবে দে পলের ফ্রি কিক কোনও কাজে আসেনি। উল্টে দ্রুত গতিতে প্রতি আক্রমণে ওঠে স্পেন। ডান প্রান্ত দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে আর্জেন্টিনার এক ডিফেন্ডারকে  ফাঁকি দিয়ে বক্সে লো ক্রস বাড়ানোর চেষ্টা করেছিলেন। তবে সতর্ক ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। সহজেই শট তালুবন্দি করেন। প্রথমার্ধের শেষের লগ্নে আক্রমণের ঝাঁঝ বাড়ায় স্পেন। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মিকেল ওইয়ারজাবালের শট রুখে দেন মার্তিনেজ। ৪২ মিকেল ওয়াইরাজাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। হলুদ কার্ড দেখার কিছুক্ষণ বাদেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রথমার্ধে স্পেনের দখলে বল ছিল ৬৫ শতাংশ আর আর্জেন্টিনার ৩৫। তা সত্বেও গোল করতে ব্যর্থ হন ইয়ামালরা। গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় স্পেন। দূর থেকে জোরাল শট নেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়েনা। কোনও রকমে সেই শট রুখে দলের নিশ্চিত পতন রোধ করেন এমিলিয়ানো মার্তিনেজ। ৫২ মিনিটে পিছন থেকে স্পেনের অধিনায়ক রদ্রিকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা লিয়ান্দ্রো পারদেস। স্পেনের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে ৫৮ মিনিটে গঞ্জালো মন্তিয়েলের বদলে নাহুয়েল মলিনাকে নামান আর্জেন্টাইন কোচ। ৬২ মিনিটে একসঙ্গে জোড়া পরিবর্তন করেন স্প্যানিশ কোচ। মিকেল ওইয়ারজাবাল ও ফাবিয়ান রুইজকে তুলে নামান ফেরান তোরেস ও পেদ্রিকে। ৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে দারুণ হেড নিয়েছিলেন ফেরান তোরেস। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষকের দুর্দান্ত সেভের কারণে বল লক্ষ্যভেদ করতে পারেনি। ৭১ মিনিটে রদ্রিগো দে পল ও ক্রিস্তিয়ান রোমেরোকে উঠিয়ে জুলিয়ানো সিমিওনে ও ফাকুন্দো মেদিনাকে মাঠে নামান  স্কালোনি। ৭৫ মিনিটে জোড়া বদল ঘটান স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। আলেক্স বায়েনা ও দানি অলমোর জায়গায় মাঠে নেমেছেন মিকেল মেরিনো ও নিকো উইলিয়ামস।

৭৭ মিনিটে স্পেনের মিডফিল্ডার পেদ্রি দ্রুত দৌড়ে ডি-বক্সের সীমানায় পৌঁছে শট নিয়েছিলেন। তবে তা তালুবন্দি করেন আর্জেন্টিনার গোলরক্ষক। এর ঠিক কয়েক মুহূর্ত পরেই ২৫ গজ দূর থেকে এক দুর্দান্ত জোরাল শট নেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি। বলটি সরাসরি মার্তিনেসের সোজা আসলেও তিনি একটু বেশি ডাইভ দিয়ে ফেলেছিলেন, যার ফলে পরিষ্কারভাবে বলটি সেভ করতে পারেননি। বলটি তাঁর হাত লেগে প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল। ৮২ মিনিটে রদ্রিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন এনজো ফের্নান্দেজ। যোগ করা সময়ের তিন মিনিটে পাউ কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেছেন ক্রিস্টিয়ান রোমেরো। ফলে ১০ জনের দল হয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে লামিনে ইয়ামাল বাঁ পায়ে দূরপাল্লার এক জোরালো শট নেন। বলটি পোস্টের ডানদিকের নিচের কোণ ঘেঁষে জালে জড়ানোর আগে ঝাঁপিয়ে নিশ্চিত পতন রোধ করেন এমিলিয়ানো মার্তিনেজ।

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর