অলিম্পিক্সে সোনা জেতায় নগদ ১০ কোটি টাকা এবং গাড়ি উপহার পেলেন আরশাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হলেন আরশাদ নাদিম। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ারে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন। আর এবার তাঁকে বিশেষ সন্মান দিলেন  পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা নওয়াজ শরিফের কন্যা মরিয়াম শরিফ। মঙ্গলবার নাদিমের সঙ্গে সাক্ষাৎ করে ১০ কোটি টাকা তিনি পুরস্কার দেন।

শুধু তাই নয় সিভিক গাড়ি উপহার দিয়েছেন নওয়াজ শরিফের কন্যা । আর সোনাজয়ী আর্শাদকে উপহার দেওয়া মরিয়ামের গাড়ির নম্বর প্লেট ‘PAK-9297’। কারণ প্যারিস অলিম্পিকে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুঁড়ে দেশে তিনি এনে দিয়েছেন সোনা। বলা বাহুল্য,  প্য়ারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া-কে হারিয়ে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম।

 উল্লেখ্য , অ্য়াথলেটিক্সে অলিম্পিকে প্রথম সোনা জয়ী আর্শাদকে নিয়ে মেতেছে গোটা পাকিস্তান। আর্শাদ যেখানেই যাচ্ছেন দেশের লোকেরা তার সঙ্গে ছবি তুলতে চাইছেন। তবে প্যারিস অলিম্পিক্স থেকে জয়ী হয়ে দেশে ফেরার পর তাঁকে ষাঁড় উপহার দিয়েছেন তাঁরই শ্বশুর। দেশে ফিরেই তিনি যান গ্রাম খানেওয়ালে । আর তখনই তাঁকে ষাঁড় উপহার দেন শ্বশুর। এই প্রসঙ্গে  আরশাদের শ্বশুর নওয়াজ জানিয়েছেন, এটা কোন সাধারণ উপহার নয়। তাঁদের গ্রামে এই উপহার খুব সম্মানের।নওয়াজ আরও জানান, ‘সাফল্যের পরেও নিজের ভিটে কখনও ভোলেনি আরশাদ। ও এখনও গ্রামেই থাকে।বাবা, মা, ভাইদের দেখাশোনাও করে।তাই তাঁকে সম্মান জানাতে এই উপহার দিয়েছি। এই উপহার বীরত্বের’।

চোরবাগান থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর