গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, স্থগিত দ্বিতীয় দিনের টেনিস ম্যাচ

তাপমাত্রা পৌঁছে যায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মস্কো যখন কনকনে ঠাণ্ডায় কাঁপছে, সেই সময় অস্ট্রেলিয়ায় গরমে পুড়ছে। এতটাই গরম যে অস্ট্রেলিয়াল ওপেনের দ্বিতীয় দিনের খেলা মাঝপথে স্থগিত করে দিতে হয়েছে। খেলোয়াড়দের কেউ মাথার দুপাশে আইস ব্যাগ ধরে রয়েছেন। কেউ বা মাথায় চাপিয়েছেন বরফ। কোনও কোনও খেলোয়াড়কে দেখা গেল তোয়ালে দিয়ে মুখ-নাক ঢেকে রেখেছেন।

সকাল থেকেই অস্ট্রেলিয়ায় আবহাওয়া ছিল বেশ উষ্ণ। দুপুর দুটো নাগাদ দিনের তাপমাত্রা অস্বস্তিকর অবস্থায় পৌঁছে যায়। কোর্টের পাশে থাকা একজন একজন করে অসুস্থ হতে শুরু করেন। বাধ্য হয়ে টেনিস অস্ট্রেলিয়া এদিনের সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

টেনিস অস্ট্রেলিয়ার তরফ থেকে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে বলা হয়েছে, তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। দ্বিতীয়দিনের ম্যাচ আপাতত স্থগিত রাখতে হচ্ছে। আউটডোরের সমস্ত খেলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে টেনিস খেলোয়াড়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

জর্ডন থম্পসনের সবে শেষ হয়েছে প্রথম রাউন্ডের খেলা। কোর্টের বাইরে থাকা চেয়ারে বসে জিরিয়ে নিচ্ছিলেন। সেই সময় ঘোষণা করা হয়, তীব্র দাবদাহের কারণ, টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচ স্থগিত রাখতে হচ্ছে। থম্পসন জানিয়েছেন, মনে হচ্ছিল চামড়া পুড়ে যাচ্ছে। শুনলাম অস্ট্রেলিয়ার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। মনে হচ্ছিল তাপমাত্রা ৩৫ নয়, ৪৫ ডিগ্রি।

তবে এই গরমের মধ্যেও প্রাক্তন বিশ্বসেরা ক্যারোলিনা প্লিসকোভা চিনের ওয়াং জিয়ুকে ৬-১, ৬-৩ সেটে পরাজিত করেন। 

আরও পড়ুন টেনিসকে সেরেনার আলবিদা জানানোর কাউন্টডাউন শুরু

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১