আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিসমাহ মারুফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই কথা জানানো হয়েছে।

অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর বিসমাহ জানান, ‘যে খেলা আমি সবচেয়ে বেশি ভালবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্যারিয়ারে যে চ্যালেঞ্জ আমাকে নিতে হয়েছে, যে জয় আমি পেয়েছি, কোনওটাই ভুলে যাওয়ার মতো নয়। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই পরিবারের সমর্থন ছিল, সেজন্য আমি পরিবারের কাছে কৃতজ্ঞ।‘

উল্লেখ্য, ২০০৬ সালে পাকিস্তানের হয়ে ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিসমাহ। অলরাউন্ডার এই স্পিনার ৮০টি উইকেট পান। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ৬২৬২ রান করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ওয়ানডে ও টি ২০ মিলিয়ে মোট ৩৩টি অর্ধশতরান করেছেন তিনি। এখানেই শেষ নয়, সব মিলিয়ে চারটি ওয়ানডে বিশ্বকাপ ও ৮টি টি ২০ বিশ্বকাপ থেলেছেন এই পাকিস্তানি মহিলা খেলোয়াড়। ২০২১ সালের আগস্টে কন্যা সন্তানের জন্ম দেন বিসমাহ। এরপর সেই বছরের ডিসেম্বর মাসে বাইশ গজে ফেরেন তিনি।কন্যাসন্তান নিয়েই বাইশ গজে খেলতে নেমেছিলেন বিসমাহ। ম্যাচ শেষে কন্যা সন্তানের সঙ্গে ছবি শেয়ার করতেও দেখা যায় প্রাক্তন পাকিস্তান অধিনায়ককে। অধিনায়ক হিসাবে পাকিস্তানকে ৯৯টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন বিসমাহ। ২০২০ ও ২০২৩ সালের টি ২০ বিশ্বকাপ ছাড়াও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন তিনি।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়