Ashes 2023: দুরন্ত ব্রুক, অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে লিডসে জয়ী ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: হ্যারি ব্রুকের দুরন্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে জিতল ইংল্যান্ড। দেড় দিন বাকি থাকতেই নিষ্পত্তি হয়ে গেল লিডস টেস্টের। আর তৃতীয় টেস্টে জয়ের ফলে অ্যাশেজে টিঁকে থাকলেন বেন স্টোকসরা। সিরিজ জেতার স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খেল প্যাট কামিন্সদের।

শনিবার দিনের শেষ লগ্নে জয়ের জন্য ২৬১ রানের লক্ষ্য নিয়ে হেডিংলে-তে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান তুলেছিলেন বেন ডাকেট ও জাক ক্রলি। রবিবার খেলা শুরু হওয়ার পরেই বেন ডাকেটকে (২৩) ফিরিয়ে ইংলিশ শিবিরে ধাক্কা দেন মিচেল স্টার্ক। এলবিডব্লিউ হওয়ার পরে রিভিউ নিয়েছিলেন ডাকেট। তাতে প্রাণ পাননি। জুয়া খেলার মতোই ডাকেট আউট হওয়ার পরে তিন নম্বরে মইন আলিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু মাত্র পাঁচ রান করেই স্টার্কের বলে সাজঘরে ফিরে যান মইন। অজি পেসারের ভিতরে ঢুকে আসা বল ঠিকমতো বুঝতেই পারেননি। দেখেশুনেই খেলছিলেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। জো রুটের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিযে যাচ্ছিলেন। কিন্তু মিচেল মার্শের বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের হাতে ক্যাচ দিয়ে ৪৪ রানে আউট হন। মধ্যাহ্নভোজের বিরতির আগে প্যাট কামিন্সের বলে সাজঘরে ফেরেন জো রুট (২১)।

মধ্যাহ্নভোজনের পরে ফের ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন মিচেল স্টার্ক। দুরন্ত ফর্মে থাকা ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে (১৩) ফিরিয়ে দেন। জনি বেয়ারস্টোও (৫) দ্রুত ফেরেন। একের পর এক সতীর্থকে ফিরতে দেখেও মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন হ্যারি ব্রুক। ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে কামিন্স, মার্শ, স্টার্কদের সামাল দিতে থাকেন। রান যত বাড়তে থাকে ততই চাপে পড়ে যান অজি বোলাররা। মরণ কামড় দেওয়ার আপ্রাণ চেষ্টা চালান। শেষ পর্যন্ত হ্যারি ব্রুককে সাজঘরে ফেরত পাঠাতে সফল হন স্টার্ক। কিন্তু ততক্ষণে ৯৩ বলে ৭৫ রানের এক দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গিয়েছেন ইংলিশ ব্যাটার। ব্রুক আউট হওয়ার পরে মার্ক উডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ক্রিস ওকস। তিন উইকেটে প্যাট কামিন্সদের হারিয়ে অ্যাশেজ সিরিজে লড়াইয়ে টিঁকে রইল বেন স্টোকসের ছেলেরা।

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার