জাদেজার ঘূর্ণিতে কুপোকাত নেপাল, সাজঘরে ফিরেছেন পাঁচ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে নাস্তানাবুদ নেপাল। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন দলের চার টপ অর্ডার ব্যাটার। একা কুম্ভ হয়ে কিছুটা লড়াই করছেন আসিফ শেখ। ৮৮ বলে নিজের অর্ধ শতরান পূর্ণ করেছেন নেপালের ওপেনিং ব্যাটার। তবে মহম্মদ সিরাজের বলে তিনিও সাজঘরে ফিরেছেন। ৩০ ওভার শেষে নেপালের রান পাঁচ উইকেটে ১৩৪ ।

সোমবার টসে জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলে একটি মাত্রই পরিবর্তন এনেছিল টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ সামিকে। প্রথম ওভারেই উইকেট খোয়াতে পারত নেপাল। সামির বলে খোঁচা দিয়েছিলেন কুশল ভুর্তেল। কিন্তু স্লিপে ক্যাচ ছাড়েন শ্রেয়াস আইয়ার। সিরাজের বলে আসিফ শেখের ক্যাচ ফেলেন বিরাট কোহলি। পঞ্চম ওভারে সামির বলে ফের কুশলের ক্যাচ ফেলে দেন ঈশান কিশন। জীবন পেয়েই ধুমধাড়াক্কা ব্যাট করতে থাকেন কুশল। শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে ইশানের হাতে ক্যাচ দিয়ে ৩৮ রানে ফেরেন তিনি।

এর পরেই নেপাল শিবিরে পর পর আঘাত হানতে থাকেন রবীন্দ্র জাদেজা। সাত রান করে জাদেজার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভীম শারকি। এর পরে নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলকে ফেরান জাদেজা। মাত্র ৫ রান করে ভারত অধিনায়ক রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নেপাল অধিনায়ক। স্কোর বোর্ডে আট রান যোগ হতে না হতেই জাদেজার বলে সিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন কুশল মাল্লা (২)। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে নেপাল। 

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?