শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল জিতলেন রোহিত শর্মারা। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ড্যর বোলিং তোপে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৬.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেন ঈশান কিশন ও শুভমন গিল। এ নিয়ে ১৬ বারের মধ্যে আটবারই এশিয়া কাপ জিতল ভারত। এদিনের ফাইনাল কতটা একপেশে হয়েছে তা এক পরিসংখ্যানেই স্পষ্ট। ১০০ ওভারের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ২১.৩ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু ওই সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা। ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজ। মাত্র ১২ রানেই ছয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেননি দাসুন শানাকারা। শেষের দিকে হার্দিক পাণ্ড্য ভেলকি দেখান। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এশিয়া কাপের ফাইনালে সবচেয়ে কম রান করার রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৮৭ রানে অল আউট হয়েছিল টাইগাররা। মাঝে কুশল মেন্ডিজ ও দুনিথ ওয়ালালাগ জুটি বেঁধে ২৫ রান না তুললে একদিনের ক্রিকেটে সর্বনিম্ন স্কোর করার লজ্জার মুখে পড়তে হল শ্রীলঙ্কাকে।

জয়ের জন্য টিম ইন্ডিয়ার সামনে লক্ষ্যমাত্রা ছিল ৫১ রান। তাই নিজে ওপেন করতে না গিয়ে শুভমন গিলের সঙ্গে ঈশান কিশনকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। দুই তরুণ ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। প্রমোদ মধুশন ও মাথিশা পাথিরানাকে কার্যত তুলোধনা করেন। ৬.১ ওভারে হেসেখেলেই জয়ে্বর লক্ষ্যে দলকে পৌঁছে দেন দুই ওপেনার। ঈশান কিশন ১৮ বলে ২৩ এবং শুভমন গিল ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।  

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর