জিততে ২৩ ওভারে রোহিতদের চাই ১৪৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে উঠতে হলে নেপালের বিরুদ্ধে ২৩ ওভারে ১৪৫ রান তুলতে হবে রোহিত শর্মাদের। অর্থা‍ৎ ওভার পিছু ছয় রানের বেশি। দুর্বল নেপালের বিরুদ্ধে কাজটা কঠিন নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি এশিয়া কাপে ভারতের পিছু ছাড়ছে না বৃষ্টি। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণেও। সোমবারও ফের ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এখনও পর্যন্ত তিন-তিনবার বৃষ্টির জন্য খেলা থামাতে হয়েছে। তার মধ্যে নেপালের ব্যাটিংয়ের সময়ে দু’বার খেলা থামাতে হয়েছিল। ভারতের ব্যাটিংয়ের শুরুতেও খেলা থামাতে হয়েছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস শুরু করার কাট অফ সময় পেরিয়ে গিয়েছিল। ফলে ওভার কমতই। কিন্তু সেষ পর্যন্ত কত ওভারের খেলা হবে, আদৌ খেলা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

দু’দলের অধিনায়ককেই আম্পায়াররা জানান, রাত দশটা নাগাদ পিচ এবং আউটফিল্ড পরিদর্শন করার পরেই ম্যাচ শুরু করা হবে নাকি পরিত্যক্ত করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত পিচ ও আউটফিল্ড পরিদর্শনের পরে সোয়া দশটায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। তবে বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে ২৩ ওভারের করা হয়েছে। আর জয়ের জন্য রোহিতদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৫ রান। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৩১ রান। শুভমন গিল ২০ ও রোহিত শর্মা ১০ রানে অপরাজিত ।

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ