কোহলি-রাহুলের জোড়া শতরান, পাকিস্তানকে ৩৫৭ রানের লক্ষ্য দিল রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো:  প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও কে এল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। সোমবার এশিয়া কাপের সুপার ফোরে বাবর আজমদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তুলল ভারত। বিরাট কোহলি ৯৪ বলে ১২২ এবং কে এল রাহুল ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থেকে গিয়েছেন।

সোমবার বিকেলে বৃষ্টি থামার পরে ২৪.১ ওভারে ১৪৭ রান নিয়ে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার বিরাট কোহলি ও কেএল রাহুল। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ভারতীয় দুই ব্যাটার। ২৯.২ ওভারের মাথায় রাহুলের সহজ ক্যাচ ফেলে দেন পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান। আর প্রাণ পেয়েই বিধ্বংসী হয়ে ওঠেন দীর্ঘদিন বাদে দলে ফেরা রাহুল। তাঁর  খুনে মেজাজে ব্যাটিংয়ের ফলে পাকিস্তানি বোলারদের দশা দাঁড়িয়েছিল, ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’। ৩২.৫ ওভারেই ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। এদিন ৬০ বলে একদিনের কেরিয়ারে নিজের ১৪তম অর্ধ শতরান পূর্ণ করেন রাহুল। খানিক বাদে নিজের ৬৬ তম হাফ সেঞ্চুরি করেন কোহলিও।

অর্ধ শতরান করার পরে কোহলি-রাহুল জুটি কার্যত তাণ্ডব শুরু করে দেন। ভারতীয় জুটিকে থামানোর কোনও পথই খুঁজে পাননি পাক অধিনায়ক বাবর আজম। শাদাব খান, ফাহিম আশরাফদের তুলোধনা করতে থাকেন দুই ব্যাটার। ৮৪ বলে দুই ছক্কা আর ৬টি চারের সাহায্যে একদিনের কেরিয়ারে ৪৭ তম শতরান পূর্ণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। ক্রিজের অন্যপ্রান্তে সতীর্থের খুনি মেজাজে ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন দলে ফিরে আসা রাহুল। ১০টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১০০ বলে নিজের ষষ্ঠ শতরান পেয়ে যান উইকেটরক্ষক কাম ব্যাটার। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৩৫৬ রান তুলে ক্ষান্ত হন টিম ইন্ডিয়ার দুই ব্যাটার।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক