Asia Cup 2025: আমিরশাহিকে গুঁড়িয়ে জয় দিয়ে শুরু সূর্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি দুবাই: বল হাতে ভেল্কি দেখালেন কুলদীপ যাদব ও শিবম দুবে। আর ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা। ওই ত্রয়ীর দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই বুধবার (১০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে গিয়েছিল আমিরশাহি। ১৫.৩ ওভার বাকি থাকতে হাতে ৯ উইকেট নিয়ে জয় হাসিল করল সূর্য যাদবের ছেলেরা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন টসে জেতেন ভারত আধিনায়ক সূর্যকুমার যাদব। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার লজ্জা থেকে মুক্তি ঘটে টিম ইন্ডিয়ার। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্য। ব্যাট করতে নেমে শুরুতেই জড় তোলার চেষ্টা করে সংযুক্ত আরব আমিরশাহির দুই গোড়াপত্তনকারী ব্যাটার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম। প্রথম ওভারে হার্দিক পাণ্ড্যকে পিটিয়ে ১০ রান তোলেন দুজনে। চতুর্থ ওভারে বল করতে এসে আগ্রাসী শারাফুকে (২২) ফিরিয়ে অধিনায়ক সূর্যের মুখে হাসি ফোটান যশপ্রীত বুমরাহ। পরের ওভারেই জোহাইব খানকে (২) ফিরিয়ে জোর ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। পর পর উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়া। নবম ওভারে বল করতে এসে আমিরশাহিকে তিন ধাক্কা দেন কুলদীপ যাদব। প্রথম বলে ফেরান চোপড়াকে (৩)। চতুর্থ বলে ওয়াসিমকে (১৯)। শেষ বলে বোল্ড করেন হরষিত কৌশিককে (২)। ৫০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আমিরশাহি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আমিরশাহির মিডল ও নিচের সারির ব্যাটিং অর্ডার।

নিজের প্রথম ওভারেই আসিফ খানকে (২) ফিরিয়ে দেন শিবম দুবে। সিমরনজিৎকে (১) আউট করেন অক্ষর পটেল। এর পর ১৩তম ওভারে বল করতে এসে ফের আমিরশাহিকে জোড়া ধাক্কা দেন শিবম। প্রথমে ফেরান ধ্রুব পরাশরকে (১)। পরে জুনাইদ সিদ্দিকিকে (শূন্য)। পরের ওভারে বল করতে এসে হায়দর আলিকে (১) ফিরিয়ে আমিরশাহিকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেন কুলদীপ। ২.১ ওভারে সাত রান খরচ করে চার উইকেট ঝুলিতে পোরেন কুলদীপ যাদব। আর ২ ওভারে চার রান খরচ করে তিন উইকেট নেন শিবম।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৫৮ রান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন অভিষেক শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই ১০ রান তোলেন দুজনে। সংযুক্ত আরব আমিরশাহির শিক্ষানবিশ বোলারদের পিটিয়ে ছাতু করেন দুই অভিজ্ঞ ব্যাটার। বড় শট খেলতে গিয়ে চতুর্থ ওভারে জুনাইদ সিদ্দিকির বলে হায়দর আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন অভিষেক। আউটের আগে দুটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৬ বলে করে যান ৩০। ৪৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। এর পর শুভমন ও অধিনায়ক সূর্য অবলীলায় দলকে জয় এনে দেন।  ৪.৩ ওভারেই লক্ষ্যমাত্রা হাসিল করেন। শুভমন (২০) এবং সূর্যকুমার (৭) অপরাজিত থাকেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত