চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈশানের পরে অর্ধ শতরান হার্দিকের, চালকের আসনে ভারত

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ঈশান কিষাণের পরে এবার অর্ধ শতরান করলেন হার্দিক পাণ্ড্য। শনিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৬২ বলে অর্ধ শতরান করেন ভারতের সহ অধিনায়ক। আর তাঁর ও ঈশানের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে চালকের আসনে টিম ইন্ডিয়া।  

ক্যান্ডির পাল্লিকেল্লে স্টেডিয়ামে শনিবার দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিলেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু ৪ ওভার হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি আসার কারণে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার। তখন ভারতের রান ছিল বিনা উইকেটে ১৫। বৃষ্টি থামার পরে খেলা হতেই ভারতীয় ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে।তাড়াহুড়ো করতে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বল মিস করেন রোহিত শর্মা। বিষাক্ত বল ছিটকে দেয় ভারত অধিনায়কের স্ট্যাম্প। সাজঘরে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে এসেছে ২২ বলে ১১ রান। ভারত অধিনায়ক দ্রুত ফিরে যেতেই তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন বিরাট কোহলি। তার উপরে বিরাট ভরসা করেছিলেন ভারতীয় সমর্থকরা। কিন্তু তিনিও নিরাশ করেন। মাত্র সাত বলে চার রান করে শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফেরেন। ৬.৩ ওভারে ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। শুভমন গিল ও শ্রেয়াস আইয়ার জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ৯ বলে ১৪ রান করে হারিস রউফের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়।

ফের খেলা শুরু হলে দেখে শুনে খেলতে থাকেন গিল ও ঈশান। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি শুভমন। হারিস রউফের দুর্দান্ত বল তাঁর স্ট্যাম্প ছিটকে দেয়। ৩১ বলে মাত্র ১০ করে সাজঘরে ফে্রেন ভারতের প্রতিভাবান ব্যাটার। এর পরেই পাক বোলারদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে যান ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্য। দু’জনে রানের ফুলঝুরি ছোটান। ১৯.৪ ওভারে ১০০ রানের গণ্ডি ছাড়িয়ে যায় ভারত। ৫৪ বলে নিজের অর্ধ শতরান করেন ঈশান। ক্রিজের অন্য প্রান্তে সতীর্থকে মারমুখী মেজাজে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেননি হার্দিক। তিনিও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেন। ৬২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন।   

 

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ