নেপালকে উড়িয়ে দিয়ে সুপার ফোরে রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুর্বল নেপালকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেলেন রোহিত শর্মা। জয়ের জন্য নেপালের বিরুদ্ধে ২৩ ওভারে ১৪৫ রান করতে হতো টিম ইন্ডিয়াকে। কিন্তু দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল তাণ্ডব চালিয়ে ১৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দেন। ১০ উইকেটে সহজ জয় তুলে নেন রোহিত পৌড়েলের দলের বিরুদ্ধে।

সোমবার টসে জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। কুশল ভুর্তেল, আসিফ শেখ আর সম্পাল কামির চওড়া ব্যাটে ভর করে ৪৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৩০ রান তোলে নেপাল। জয়ের জন্য ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ২৩১ রান। কিন্তু রোহিতরা ব্যাটিং শুরু করার পরেই ঝেঁপে বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়। তখন ভারতের রান ছিল ২.১ ওভারে ১৭। টানা বৃষ্টির কারণে আদৌ আর ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল।

শেষ পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ায় রাত সোয়া দশটা নাগাদ ফের শুরু হয় খেলা। বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে ২৩ ওভারের করা হয়। আর ২৩ ওভারে জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান। খেলা শুরু হতেই কার্যত ব্যাট হাতে তাণ্ডব শুরু করে দেন রোহিত শর্মা ও শুভমন গিল। নেপালের সন্দীপ লামিচানে, সম্পাল কামিদের নিয়ে ছেলেখেলা শুরু করেন দু’জনে। ৩৯ বলে নিজের একদিনের কেরিয়ারে ৪৯তম অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। ৮৪ বলে রোহিত-শুভমন দলকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। ৪৭ বলে একদিনের কেরিয়ারে নিজের সপ্তম অর্ধশতরান পূর্ণ করেন গিল-ও। শেষ পর্যন্ত বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ভারতের ওপেনিং জুটি। অধিনায়ক রোহিত শর্মা (৫৯ বলে ৭৪ রান) ও শুভমন গিল (৬২ বলে ৬৭ রান) অপরাজিত থাকেন। ভারত অধিনায়কের ইনিংস সাজানো ছিল ছয়টি চার ও পাঁচটি ছয়ে। আর শুভমন গিলের ইনিংস সাজানো ছিল আটটি চার ও একটি ছক্কায়।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম