এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে  ম্যাচ রেফারি পাইক্রফ্টকে হটানোর দাবি পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপে রবিবার (১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল দুই শত্রু দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচ শেষে সালমান আলি আঘাদের সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদবরা। যা নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে। একদিকে শত্রু টিম ইন্ডিয়ার কাছে দুরমুশ হওয়া, অন্যদিকে ‘করমর্দন’ বিতর্কে চরম অপমানিত বোধ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। তাঁরা বিষয়টি নিয়ে একটা হেস্তনেস্ত চাইছেন। তাই গায়ের জ্বালা মেটাতে এবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায় তুলেছেন। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে ম্যাচ রেফারিকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অভিযোগ, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা কে “হ্যান্ডশেক না করার” পরামর্শ দিয়েছিলেন। এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির কথায় ‘এই ঘটনা আইসিসির আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে। মাঠের বাইরে যাই ঘটুক না কেন, মাঠের ভিতরে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো উচিত।’ পিসিবি চেয়ারম্যানের কথায় ‘ওই ন্যক্কারজনক ঘটনার জন্য পাইক্রফ্টকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক।’

রবিবার দুবাইয়ের মাঠে ম্যাচটিতে ২৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জের দুই শত্রু দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গিয়েছে। তার প্রভাব লক্ষ্য করা গিয়েছিল খেলার শেষেও। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব ও ভারতীয় দলের খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে চলে যান। করমর্দনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন পাকিস্তানের খেলোয়াড়রা। কিন্তু টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের দরজা খোলেনি। আইসিসির তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা