সৌদি আরবের কাছে ২-০ গোলে হেরে বিদায় সুনীলদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুনীল ছেত্রীদের এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বৃহস্পতিবার শেষ আটে ওঠার লড়াইয়ে এশিয়ার অন্যতম শক্তিশালী সৌদি আরবের কাছে ২-০ গোলে হেরে বাক্স-প্যাঁটরা গুছিয়ে দেশে ফিরতে হচ্ছে ইগর স্তিমাচের শিষ্যদের। সৌদির হয়ে ৫১ ও ৫৭ মিনিটে জোড়া গোল করেছেন খলিল মারান।

মায়ানমারের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় ওঠার ছাড়পত্র জোগাড়ের পরেই হুঙ্কার দিয়েছেন ভারতের কোচ ইগর স্তিমাচ। সৌদি আরবের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অন্য খেলা দেখা যাবে বলে হুঙ্কার ছুঁড়েছিলেন তিনি। কিন্তু কার্যত এদিন ৯০ মিনিট ছন্নছাড়া ফুটবল উপহার দিলেন সুনীল ছেত্রী-সান্দেশ জিজ্ঞানরা। ম্যাচের শুরু থেকেই ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সৌদির খেলোয়াড়রা। মুহুর্মুহু আক্রমণ শানান  খলিল মারান-মুসাব আল জুয়াররা। সেই আক্রমণ সামাল দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন ভারতীয় রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ভারতীয় ফুটবলারদের শারীরিক উচ্চতার কথা মাথায় রেখে লং বল খেলার উপরেই জোর দিয়েছিলেন। ১৩ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করে সৌদি। পরের মিনিটে সৌদির গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ভারত অধিনায়ক। ২২ মিনিটে মুসাব আল জুয়ারারের শট কোনও রকমে প্রতিহত করেন ধীরাজ সিংহ। প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় সৌদির খেলোয়াড়রা। অবশেষে ৫১ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন খলিল মারান। সতীর্থ আবু আল সামাতের কাছ থেকে পাওয়া নিখুঁত ক্রসে হেড করে ভারতের জাল কাঁপান তিনি। ছয় মিনিট বাদে বক্সের মধ্যে ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংহকে একা পেয়ে গোল করতে ভুল করেননি মারান। দুই গোল খাওয়ার পরে খানিকটা হতোদ্যম হয়ে পড়েন ভারতীয় খেলোয়াড়রা। ৮৩ মিনিটে ফের সেট পিস আক্রমণ থেকে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল সৌদি আরব। রায়হান হামেদের হেড শেষ মুহুর্তে বাঁচিয়ে দলের পতন রক্ষা করেন ধীরাজ সিংহ। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় সুনীলদের।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে