জাপানকে হারিয়ে হকিতে সোনা জিতলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  জাকার্তা এশিয়াডের চ্যাম্পিয়ন জাপানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে ছেলেদের হকিতে সোনা জিতল ভারত। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ। একটি করে গোল মনপ্রীত সিংহ, অমিত রোহিদাস এবং অভিষেকের। সেই সঙ্গে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার ছাড়পত্র জোগাড় করে নিল।  

চলতি এশিয়ান গেমসে প্রতিপক্ষদের গোলের মালা পরিয়ে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছিলেন হরমনপ্রীতরা। শুক্রবার এদিন সোনা জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই জাপানকে চেপে ধরেন ভারতীয় খেলোয়াড়রা। একের পর এক আক্রমণের ঢেউ তুলে প্রতিপক্ষের রক্ষণে আছড়ে পড়েন। যদিও কাঙ্খিত গোল পাননি মনদীপরা। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেননি হার্দিক –হরমনপ্রীতরা। দ্বিতীয় কোয়ার্টারের দু’মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেননি মনদীপ-অমিত রোহিদাসরা। অবশেষে ২৫ মিনিটের মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মনপ্রীত সিং। রিভার্স হিটে গোল করেন তিনি। মনদীপ জাপানের খেলোয়াড়কে বাধা দিয়েছিলেন কি না তা পরীক্ষা করেন আম্পায়ার। কিন্তু রেফারেলের পর ভারতের গোল বৈধ বলে ঘোষণা করা হয়।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ফের একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে দ্বিতীয় গোল এনে দিয়ে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। ভারত অধিনায়কের শক্তিশালী ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেননি জাপানের গোলকিপার। ৩৬ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-০ করেন অমিত রোহিদাস। চতুর্থ কোয়ার্টারের ৫১ মিনিটে জাপানের রক্ষণ ভাগে হানা দেন ভারতীয় খেলোয়াড়রা। বক্সের মধ্যে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে ব্যবধান ৪-০ করেন অভিষেক। তিন মিনিট বাদে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করেন জাপানের তানাকা। দুদলের ব্যবধান দাঁড়ায় ৪-১। খেলা শেষ হওয়ার ৪১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের ব্যবধান বাড়ান ভারত অধিনায়ক  হরমনপ্রীত। ৯ বছর বাদে ফের এশিয়ান গেমস থেকে সোনা জিতল ভারতের  পুরুষ হকি দল।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে