কেকেআরকে হারিয়ে আইপিএলে টিকে থাকতে মরিয়া গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি : প্লে অফে যাওয়া ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার ফের মাঠে নামছে শাহরুখের দল। আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে কেকেআর। এখন পর্যন্ত প্রতিযোগিতা থেকে পুরোপুরি ছিটকে যায়নি গুজরাত। শুভমন গিলরা কী পারবে কলকাতাকে হারিয়ে আইপিএলে টিকে থাকতে, এখন সেটাই দেখার।

এদিনের ম্যাচে ফিল সল্টের পরিবর্তে রহমানুল্লা গুরবাজকে খেলাতে পারে কেকেআর। এর পাশাপাশি গোটা কেকেআর দলে কোনও পরিবর্তন হবে না। বিগত ম্যাচগুলিতে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে সুনীল নারিনকে। ব্যাটে বলে ২ ক্ষেত্রেই দুর্ধর্ষ পারফমেন্স করতে দেখা গিয়েছে। শুধু সুনীল নারিন নয়, বল হাতে দুরন্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও বৈভব আরোরাকে। এদিনের ম্যাচে বৈভবকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। ব্যাটিংয়ের সময় বৈভবের পরিবর্তে নীতিশ রানাকে খেলানো হবে।

অন্যদিকে গুজরাত টাইটান্সের পারফরমেন্স এবারের আইপিএলে খুব একটা ভালো নয়। এবারের আইপিএলে মোট ২৩ জন খেলোয়াড়কে ব্যবহার করেছে গুজরাত। এখনও পর্যন্ত গুজরাতই একমাত্র দল যেখানে সবচেয়ে বেশি খেলোয়াড়কে খেলানো হয়েছে। এদিন সাই সুদর্শনের সঙ্গে শুভমন গিলের গুজরাত দলের হয়ে ওপেনিং করতে নামার সম্ভাবনা রয়েছে। ঋদ্ধিমান সাহা যদি ফিট থাকে, তাহলে ঋদ্ধিমান শুভমনের সঙ্গে খেলতে নামবে। এখন পর্যন্ত চলতি আইপিএলে ১০ পয়েন্ট পেয়েছে গুজরাত টাইটান্স। প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে গুজরাতকে এই ম্যাচ জিততে হবে।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ