এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ শনিবার (৩ অক্টোবর) ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। ২২ গজের  ফের একবার দেখা যাবে  ভারত পাক্সিতান মহারণ। তবে তার আগেই সোনা জয় দিয়ে শুরু হয়েছে যাত্রা।   ঠিক  যেন স্বপ্নের মতো প্রত্যাবর্তন। মাত্র ১৭ বছর বয়সেই এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস লিখলেন ভারতের তরুণ তিরন্দাজ কুমকুম মোহদ। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারিতে প্রথমবার সোনা জিতল ভারত। তিনি এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ ফাইনালে আর্চারি ইভেন্টের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে ৬-৫ ব্যবধানে পরাজিত করেছেন। 

 এই ঐতিহাসিক সাফল্যের হাত ধরেই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করলেন কুমকুম মোহদ। দক্ষিণ কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন মহারাষ্ট্রের এই তরুণী। শনিবার এশিয়ান গেমসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইয়ে-জিন ওহের মুখোমুখি হয়েছিলেন কুমকুম। পাঁচ সেটের লড়াই শেষে দু’জনের স্কোর দাঁড়ায় ৫-৫। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য আয়োজন করা হয় টাইব্রেকারের। আর সেখানেই অসাধারণ স্নায়ুর জোর দেখান ভারতীয় তিরন্দাজ। শ্যুট-অফে প্রথমে ৮ পয়েন্ট পান দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। জবাবে নিখুঁত নিশানায় ১০ পয়েন্ট তুলে নেন কুমকুম। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ঐতিহাসিক সোনা। ৬-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের নজির গড়েন তিনি। 

আরও পড়ুন: স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

ফাইনালের শুরুটা অবশ্য একেবারেই সহজ ছিল না কুমকুমের জন্য। প্রথম সেটে ২৯-২৭ ব্যবধানে জিতে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার ইয়ে-জিন। দ্বিতীয় সেট ড্র হওয়ায় স্কোর দাঁড়ায় ৩-১। এরপর তৃতীয় সেটে পরপর তিনটি ১০ মেরে দুরন্ত প্রত্যাবর্তন করেন কুমকুম। চতুর্থ সেটে ফের পিছিয়ে পড়লেও শেষ সেটে নিখুঁত ৩০ পয়েন্ট তুলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান তিনি।  উল্লেখ্য, চলতি এশিয়ান গেমসে এটি কুমকুমের দ্বিতীয় সোনা এবং মোট তৃতীয় পদক। এর আগে মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে অঙ্কিতা ভকত ও কীর্তি শর্মার সঙ্গে সোনা জিতেছিলেন তিনি। পাশাপাশি ধীরজ বোম্মাদেভারার সঙ্গে মিক্সড রিকার্ভ বিভাগে জিতেছিলেন রুপো।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের