৫৭ বছরের রেকর্ড ভেঙে দলীপ ট্রফিতে নতুন নজির গড়লেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে অনেকেই ক্রিকেটের প্রাথমিক পাঠ নিয়ে ব্যস্ত, সেই বয়সেই ২২ গজে নিজের নামের পাশে একের পর এক রেকর্ড জুড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিংয়ের আগ্রাসন, আত্মবিশ্বাস এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা মুগ্ধ করেছে ক্রিকেট মহলকে। ফের ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় ক্রিকেটার । দলীপ ট্রফির সেমিফাইনালে মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে অর্ধশতরান করে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫০ করার রেকর্ড গড়লেন তিনি। এদিন মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় বৈভবের। এদিন  ৮১ বলে ৯২ রান করেছেন।   

সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ইস্ট জোনের হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। মাত্র ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং পাঁচটি চার। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়েই ভেঙে যায় দীর্ঘ ৫৭ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড। এর আগে দলীপ ট্রফিতে সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের রেকর্ড ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। ১৯৬৯ সালে তিনি ১৬ বছর ২৩ দিন বয়সে এই নজির গড়েছিলেন। এবার সেই রেকর্ড নিজের নামে করে নিলেন বৈভব। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পীযূষ চাওলা, যিনি ১৬ বছর ৩০৭ দিন বয়সে দলীপ ট্রফিতে অর্ধশতরান করেছিলেন। 

আরও পড়ুন: দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

দুলিপ ট্রফিতে অর্ধশতক করা সর্বকনিষ্ঠ:

১. বৈভব সূর্যবংশী (২০২৬):  ১৫ বছর ১৫৭ দিন

২.  লক্ষ্মণ সিং (১৯৬৯): ১৬ বছর ২৩ দিন

৩. পীযূষ চাওলা (২০২৫): ১৬ বছর ৩০৭ দিন

শুধু ব্যাটিং নয়, এই ম্যাচেই ইশান কিশন চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ায় ১৫ বছর বয়সী বৈভব ইস্ট জোনের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। অর্থাৎ একই ম্যাচে নেতৃত্ব এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই নজর কেড়েছেন এই বিস্ময়বালক।

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর