ভারতের বিরুদ্ধে মাঠে নামতে নয়া প্ল্যান অস্ট্রেলিয়ার, দলে জুড়ছে এই দুই তাবড় প্লেয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ভারতীয় ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে কড়া চ্যালেঞ্জ। কারণ আগামী ২২শে নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদেরই বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ(India Vs Australia Test Series) খেলতে হবে টিম ইন্ডিয়াকে(Indian Cricket Team)। প্রথম ম্যাচটি আগামী ২২শে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার পার্থে। এরপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।‌ তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ব্রিসবেনে। সিরিজের চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে এবং পঞ্চম তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে।

আরও পড়ুনঃ ভ্যাপসা গরম থেকে অবশেষে মুক্তি, রাজ্যে শীতের ইনিংস শুরু হচ্ছে কবে থেকে!

এবারের টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে একেবারে আদা জল খেয়ে মাঠে নামতে চলেছে টিম অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের টিমের ঘোষণা করা হয়ে গিয়েছে। চিরাচরিতভাবে তাঁদের অধিনায়কত্বের ভার পেয়েছেন প্যাট কামিন্স। তবে নতুন করে দলে এন্ট্রি হয়েছে ওপেনার নাথান ম্যাকসুইনি এবং উইকেটরক্ষক ও ব্যাটসম্যান জশ ইঙ্গলিসের। ২৫ বছর বয়সী ম্যাকসুইনি এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি, ফলে এই আসন্ন সিরিজ তাঁর কাছে নিজেকে প্রমাণ করার লড়াই।

নাথান ম্যাকসুইনি ও জশ ইঙ্গলিসকে দলে নির্বাচন করার প্রসঙ্গে অস্ট্রেলিয়ান দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, তাঁরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে আসন্ন টেস্ট সিরিজে এই দুই প্লেয়ার যথেষ্ট ভালো পারফর্মেন্স করবে এবং দলের জন্য নয়া নজির সৃষ্টি করবে। এই দুই প্লেয়ার বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে ফলে তাঁদের দলের নেওয়ার বিষয়ে যথেষ্ট আশাবাদী জর্জ বেইলি।

আরও পড়ুনঃ ‘দাড়ি কামিয়ে নাও, নাহলে….’ হুমকি পেলেন কাশ্মীরি শিক্ষার্থীরা

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ান দলে থাকছেন- ১)প্যাট কামিন্স (অধিনায়ক) ২)স্কট বোল্যান্ড, ৩)অ্যালেক্স কেরি ৪)জশ হ্যাজেলউড ৫) ট্র্যাভিস হেড ৬) জশ ইঙ্গলিস ৭)উসমান খাজা ৮)মারনাস লাবুসচেন ৯)নাথান লিয়ন ১০)মিচেল মার্শ ১১)নাথান ম্যাকসুইনি ১২)স্টিভ স্মিথ ১৩)মিচেল স্টার্ক

অন্যদিকে এই সিরিজে ভারতীয় দলের সম্ভাব্য প্লেয়াররা হলেন- ১)রোহিত শর্মা (অধিনায়ক) ২)জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক) ৩)যশস্বী জয়সওয়াল ৪)অভিমন্যু ইশ্বরন ৫)শুভমান গিল ৬)বিরাট কোহলি ৭)কেএল রাহুল ৮)ঋষভ পান্ত (উইকেটরক্ষক) ৯)সরফরাজ খান ১০)ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) ১১) রবীচন্দ্রন অশ্বিন, ১২)রবীন্দ্র জাদেজা ১৩)মহম্মদ সিরাজ ১৪) আকাশ দীপ ১৫)প্রসিধ কৃষ্ণ, ১৬)হর্ষিত রানা ১৭)নীতীশ কুমার রেড্ডি ১৮)ওয়াশিংটন সুন্দর। প্রয়োজন অনুযায়ী প্লেয়ারদের দলে কাজে লাগানো হবে। এবং রিজার্ভ বেঞ্চে থাকবেন মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ, এই তিন প্লেয়ার।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের