Women’s World Cup: ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল অজিরা

এদিন ম্যাচ হারার ফলে সেমিফাইনালে যাওয়া কিছুটা হলেও কঠিন হয়ে গেল মিতালি রাজদের কাছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ২৭৮ রান। পাহাড় প্রমাণ রান তাড়া করে আদৌ অস্ট্রেলিয়া জিততে পারবে কিনা, তা নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন  বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল মেগ ল্যানিংরা। মিতালি রাজদের হারিয়ে শুধু ম্যাচই জিতল না, বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এদিন ম্যাচ হারার ফলে সেমিফাইনালে যাওয়া কিছুটা হলেও কঠিন হয়ে গেল মিতালি রাজদের কাছে।

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে আগে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ভারত। প্রথম ছ’ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান ভারতের দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। সাজঘরে ফেরার আগে ১০ রান করেন স্মৃতি আর শেফালি বর্মা ১২। দুই ভারতীয় ওপেনারকেই ফেরান অজি বোলার ডার্সি ব্রাউন। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন মিতালি এবং যস্তিকা ভাটিয়া। দু’জনে মিলে ১৩০ রান যোগ করেন। ৮৩ বল খেলে ৫৯ রানে আউট হন যস্তিকা। খানিক বাদে ৯৬ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মিতালি রাজও। অধিনায়ক সাজঘরে ফেরার পরে ব্যাট করতে নেমেছিলেন উইকেটকিপার রিচা ঘোষ। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে দ্রুত আউট হন তিনি। রিচার পরে স্নেহ রানাও কোনও রান না করে সাজঘরে ফিরে যান।  রান তোলার গতি বাড়ানোর দায়িত্ব নেন হরমনপ্রীত। ছ’টি চারের সাহায্যে ৪৭ বলে অপরাজিত ৫৭ রান করেন। তাঁকে শেষ দিকে যোগ্য সঙ্গত দেন পূজা বস্ত্রকর। ২৮ বলে তিনি ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সপ্তম উইকেটে দু’জনের ৬৪ রানের জুটি ভারতকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়।

জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হিসেব কষে খেলতে শুরু করেন অজি ক্রিকেটাররা। র‌্যাচেল হেনেস এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান হিলির নাতনি অ্যালিসা হিলি। প্রথম উইকেটে ওঠে ১২১ রান। ৫৩ বলে ৪৩ রানের মাথায় পূজা বস্ত্রকারের বলে উইকেটকিপার রিচা ঘোষের গ্লাভসে ধরা দেন হেনেস। ৬৫ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন হিলি। হেনেস আউট হওয়ার পরে ক্রিজে এসেছিলেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। এলিস পেরিকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। শতরান থেকে মাত্র তিন রান দূরে থমকে যেতে হয় ল্যানিংকে। ৯৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু ততক্ষণে জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল আট রান। অজিদের জয় আটকাতে ঝুলন গোস্বামীর হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক মিতালি রাজ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা।

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের