বক্সিং ডে টেস্টে প্যাট কামিন্সের খেলা ঘিরে অনিশ্চয়তা, যা বলছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা কম। আঘাত লাগার কারণে সাড়ে পাঁচ মাসের বিরতি কাটিয়ে ময়াদানে ফিরেই অস্ট্রেলিয়ান অধিনায়ক তৃতীয় টেস্টে ছয় উইকেট নিয়েছিলেন এবং অ্যাডিলেড ওভালে ৮২ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পার্থ এবং ব্রিসবেনে জয়ের পর অস্ট্রেলিয়া তাঁদের পারফর্মেন্স অব্যাহত রেখে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। মাত্র ১১ দিনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক এই সিরজ জিতে আনন্দ প্রকাশ করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী ম্যাচগুলিতে তিনি আঘাত নিয়ে তৈরি হওয়া ঝুঁকির বিষয়ে বিবেচনা করবেন। প্যাট কামিন্স বলেছেন, “আমি সত্যিই সুস্থ বোধ করছি, তবে সিরিজের বাকি অংশের জন্য, আমরা অপেক্ষা করব এবং দেখব।”

আরও পড়ুন: ছোটদের এশিয়া কাপে পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ বৈভবদের

অ্যাসেজে সিরিজ জিতে প্যাট কামিন্স বলেছেন, “ অ্যাশেজ জিততে হবে, এটা ভাবনায় রেখে তাড়াহুড়া করে নিজেকে সারিয়ে তুলেছিলাম এবং মনে হচ্ছে সেটা সার্থক হয়েছে। এখন সিরিজটি জিতেছি, এমন অনুভব হচ্ছে যে, কাজ শেষ এবং শরীরের  ঝুঁকি নিয়ে আরেকবার ভাবা যাক।” সিরজ জয় নিয়ে কামিন্স বলেন, “এটা এমন একটি সিরিজ যা নিয়ে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম। আজ এটা সহজ ছিল না, কিন্তু আমরা এটা সম্পন্ন করেছি।” ইংল্যান্ডের উপর চাপ বজায় রাখার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, “আমি মনে করি তখনই আমরা আমাদের সেরা অবস্থায় থাকি। অস্ট্রেলিয়ায় আপনি সত্যিই তাড়াহুড়ো করতে পারবেন না। আমি মনে করি কিছুটা ইচ্ছা করলেই এটি ঘটতে পারে, কিন্তু এটি আসলে সেভাবে কাজ করে না। এটি অনেক সময় পুরানো দিনের মতো ভালো। আজ সকলের পরিশ্রম আমার ভালো লেগেছে। এটি আমার পছন্দের চেয়ে কিছুটা কাছাকাছি এসেছে, তবে আমি বেশ খুশি।”

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে