এবার পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন অজি অধিনায়ক মার্শ, কেন?

অস্ট্রেলিয়া দল বর্তমানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে। সম্প্রতি সিরিজ শেষ হওয়ার পর, সংবাদ সম্মেলনে মার্শকে কিছু অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘অপারেশন সিঁদুর’-এর পরেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছে ভারত। যদিও বিতর্কের মধ্যেই গতবছর এশিয়াকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলে জয় পেয়েছে ভারত। যে দেশে এতগুলো ভারতীয় পর্যটককে পহেলগাঁওতে মেরে দিল, সে দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলেই ভারত খেলবে, এই নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছিল। কিন্তু সেইসব বিতর্ক পাশ কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলে জয়ী হয় ভারত। এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। বাংলাদেশ ছাড়া মোটামুটি সব দেশই বিশ্বকাপে অংশ নিচ্ছে। পাকিস্তানও আছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হাইভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা। এই নিয়েও বিতর্ক তুঙ্গে। ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। কলোম্বোতে এই ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু পাকিস্তান এই ম্যাচ খেলবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু ভারত সব প্রোটোকল মেনে খেলায় অংশ নেবে। এবার এই সুযোগটিকে কাজে লাগালেন একজন পাকিস্তানি সাংবাদিক।

তিনি ভারত-পাক ম্যাচ বয়কট নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক মিশেল মার্শের মতামত জানতে চাইলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে কী করলেন মার্শ? অস্ট্রেলিয়া দল বর্তমানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে। সম্প্রতি সিরিজ শেষ হওয়ার পর, সংবাদ সম্মেলনে মার্শকে কিছু অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। একজন পাকিস্তানি সাংবাদিক মার্শকে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, এক পাকিস্তানর সঙ্গে ভারতের ম্যাচ বয়কট, অন্যটি বাংলাদেশকে T20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া। কিন্তু, দুইবারই অজি অধিনায়ক ওই সাংবাদিকের মুখ বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্টভাবে দাবি করেন যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এবং তাঁর দল কী করবে তা নিয়েই তিনি চিন্তিত, আর কিছুতে তাঁর কোনও আগ্রহ নেই।

প্রতিবেদক জিজ্ঞাসা করেছিলেন যে, ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত ম্যাচ সম্পর্কে জানতে পারলাম। আপনি জানেন, পাকিস্তান পাকিস্তান-ভারত ম্যাচ বয়কট করতে চলেছে। তো, আপনার দৃষ্টিভঙ্গি কী? মিচেল মার্শ বলেন, হ্যাঁ, এই মুহূর্তে আমার এ বিষয়ে কোনও মন্তব্য করার নেই। আপনি জানেন, আমরা বিশ্বকাপে যাচ্ছি কেবল আমাদের কাজের উপর মনোযোগ দেওয়ার জন্য, আমরা সেই জিনিসগুলি নিজেরাই সামলাতে দেব। এরপর প্রতিবেদক বলেন, এছাড়াও, আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ নিরাপত্তার কারণে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। একজন খেলোয়াড় হিসেবে, আপনার কেমন মনে হয় যে আইসিসির পূর্ণ সদস্য এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না? এর উত্তরে মিচেল মার্শ বলেন, হ্যাঁ, আমার মনে হয় আমি উত্তর দিয়ে দিয়েছি। আমরা বিশ্বকাপে জয়ের চেষ্টা করার জন্য যাচ্ছি, এবং আমরা কেবল সেই দিকেই মনোনিবেশ করছি। এবং অস্ট্রেলিয়ান দল হিসেবে, আমরা আমাদের নিরাপদ রাখার জন্য যারা আছেন তাদের উপর আস্থা রাখি, এবং আমি শুধু এটুকুই বলব।।

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড়ের স্থায়ী সমাধানে বড় বার্তা?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের