ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে একদিনের সিরিজ কব্জা করল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্যানবারোয় তৃতীয় ম্যাচে কার্যত ক্যারিবীয়দের দুরমুশ করল অজিরা। প্রথমে ব্যাট করে ২৪.১ ওভারে মাত্র ৮৬ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জেইক ফ্রেজার ম্যাগার্ক আর জোস ইংলিশের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৪৭ বলেই জয় তুলে নেয় অজিরা। অর্থা‍ৎ ২৫৯ বল হাতে রেখে জিতেছে বিশ্বকাপজয়ীরা। এটাই বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ কব্জা করেছিল অস্ট্রেলিয়া। তাই এদিন ক্যানব্যারোয় ছিল কার্যত নিয়ম রক্ষার ম্যাচ। টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। দলীয় স্কোর যখন ১৩ তখনই সাজঘরে ফেরেন কার্জন ওটলে (৮)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন আলিক আথানাজে ও কেসি কার্টি। দুজনে ২৫ রানের জুটি গড়েন। কার্টি (১০) ফেরার পরেই ধস নামে। ৪৮ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যান আট ক্যারিবীয় ব্যাটার। আথানাজে বাদে আর কোনও ব্যাটার অজি বোলারদের আক্রমণের সামনে বুক চিতিয়ে লড়তে পারেননি। তিন ব্যাটার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের রান পেয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বার্টলেট ২১ রানে ৪ উইকেট নিয়েছেন। লান্স মরিস ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৮৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে ঝড় তোলেন দুই অজি ওপেনার  জেইক ফ্রেজার ম্যাগার্ক আর জোস ইংলিশ। ম্যাথু ফোর্ডের করা ইনিংসের চতুর্থ ওভারে ২৪ রান তোলেন দুজন। তার মধ্যে ৩ ছক্কা ও একটি চারের সাহায্যে একাই ২৩ রান করেন ফ্রেজার-ম্যাগার্ক। পরের ওভারে আলজারি জোসেফের প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকানোর পরে তৃতীয় বল সীমানার বাইরে পাঠাতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করে যান ১৮ বলে ৪১ রান। অ্যারন হার্ডি মাত্র ২ রান করে ফেরেন। ৬.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। জোস ইংলিশ ১৬ বলে ৩৫ রান এবং স্টিভ স্মিথ ৬ রানে অপরাজিত থাকেন।  

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন