পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। রিজওয়ানুরের আউটের পরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। ১৮ রানের মধ্যে শেষের পাঁচটি উইকেট পড়ে যায়। একটি ম্যাচ হাতে থাকতেই সিরিজ হাতছাড়া হল পাকিস্তানের।

এদিন দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তানে। ষষ্ঠ উইকেটে সালমন-রিজওয়ানের জুটিতে ভর করে ২০০ রান পেরিয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য যখন পাকিস্তানের ৯৮ রান দরকার ছিল, তখন কামিন্সের একটি শর্ট বলে আউট হয়ে যান রিজওয়ান। প্রথমে ফিল্ড আম্পায়ার অবশ্য আউট দেননি। পরে অস্ট্রেলিয়া রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ রিজওয়ানকে আউট দেন।

রিজওয়ান আউট হয়ে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ইনিংস। ৩৫ রান করা রিজওয়ান যখন আউট হন, তখন পাকিস্তানের রান ছিল ২১৯ রান। এরপর বাকি উইকেট ১৮ রানের মধ্যে পড়ে যায়। মাসুদ ও রিজওয়ানের উইকেট সহ মোট পাঁচটি উইকেট নেন কামিন্স। অন্যদিকে মিচেল স্টার্ক নেন চার উইকেট।

এর আগে চতুর্থ দিনের শুরুতে ১৮৭ রানের সঙ্গে আরও ৭৫ রান যোগ করে অস্ট্রেলিয়া। ২৬২ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি ও মীর হামাজা চারটি করে উইকেট নেন।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক, তা ভাইরাল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি