Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট তথা অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়কত্ব থেকে অবসর নিলেন অন্যতম সফল ক্রিকেটার মেগ ল্যানিং(Meg Lanning)। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন এই কিংবদন্তি। এই কঠিন সিদ্ধান্ত জানাতে গিয়ে কার্যত কেঁদেই ফেলেন তিনি।

ওই সাংবাদিক সম্মেলনে ল্যানিং জানিয়েছেন, “এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু এটাই সঠিক সময়। ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পেরে ভাগ্যবান। কিন্তু এ বার অন্য কিছু চেষ্টা করে দেখতে হবে। যা কিছু অর্জন করেছি এবং যে মুহূর্তগুলোর অংশ থেকেছি, তা সারা জীবন মনে থাকবে।” তাঁর এই হঠাৎ অবসরে অনেকেই অবাক হয়েছে। বিশেষ করে গোটা অস্ট্রেলিয়া ক্রিকেট মহল।

এই ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রাপথে তাঁর ঝুলিতে আছে অনেক জয়।  ২০২২ সালে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ল্যানিংয়ের নেতৃত্বে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিল। এমনকি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান তাঁর। অস্ট্রেলিয়ার জার্সি পরে ২৪১টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ১০৩টি ওডিআই, ১৩২টি টি-টোয়েন্টি এবং ৬টি টেস্ট খেলেছেন তিনি।

অধিনায়ক হয়েও দেশকে দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ট্রফি। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ। যার মধ্যে ২০২২ ওডিআই বিশ্বকাপ ছাড়াও ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই পাঁচটি বিশ্বকাপের মালিক তিনি। তাঁর নেতৃত্বে ২০১৫, ২০১৯ এবং ২০২২ মহিলাদের অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া দল।

তবে ক্রিকেট মহলের দাবি, ল্যানিংয়ের অবসর আচমকা নয়। ২০২২  বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার জয়ের পর ছয় মাসের বিরতিতে গেছিলেন তিনি। এই বছর ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়‌ সফরেও যাননি তিনি। ফিটনেসের যে একটা সমস্যা দেখা দিচ্ছিল, তা তিনি ভালো করেই বুঝতে পারেন। তবে তাঁর এই অবসরে হতাশ তাঁর ফ্যানেরা।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত