বাবরদের অস্থায়ী হেড স্যারের দায়িত্বে প্রাক্তন পাক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সব জল্পনার অবসান। বাবর আজমদের অস্থায়ী কোচ হিসাবে নিয়োগ পেলেন প্রাক্তন পাক ক্রিকেটার আজহার মাহমুদ। চলতি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পাক কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ অলরাউন্ডার।

গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেতে পারেন প্রাক্তন পাক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। যদিও সেই পথে হাঁটেননি পাক ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে প্রধান কোচের পদে নিয়োগ না করা হলেও ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন ইউসুফ। স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাক্তন স্পিনার সাঈদ আজমল। আর বাবর আজমদের ম্যানেজারের দায়িত্ব সামলাবেন আর এক প্রাক্তন ক্রিকেটার ওয়াহাব রিয়াজকে। ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে ভরাডুবির পরেই পাক ক্রিকেটে এক অস্থিরতা চলছে। লাগাতার অধিনায়ক বদল করা হচ্ছে। সেই সঙ্গে কোচিং প্যানেলেও রদবদল করা হচ্ছে।

চলতি মাসেই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে আসছে নিউজিল্যান্ড। নিরাপত্তার কারণে মাত্র দুটি শহরে হবে ম্যাচ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ১৮, ২০ ও ২১ এপ্রিল। আর লাহোরে ২৫ ও ২৭ এপ্রিল হবে শেষ দুই ম্যাচ। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের পরে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধেও দুটি সিরিজ খেলার কথা রয়েছে বাবর আজমদের। ওই সিরিজ খেলতে অবশ্য দুই দেশে উড়ে যাবেন। দুই সিরিজ শেষে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন।

 

 

 

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ