ফের পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পাকিস্তান দলের অধিনায়ক হলেন বাবর আজম। বাবরকে টি ২০ ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের দায়িত্ব সামলেছেন বাবর।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পরে বাবর আজম ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। এরপর টি২০ ফরম্যাটে শাহিন আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি টেস্ট দলে শান মাসুদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে অধিনায়ক বদলের পরও পাকিস্তান ক্রিকেট পারফরমেন্সের প্রদর্শন তেমন আশানুরূপ ছিল না। এরপরই নতুন কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে পিসিবি। তবে বাবর আজম ছাড়া অন্য কাউকে দায়িত্ব দিতে ভরসা করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।

উল্লেখ্য, বাবর আজম এখনও পর্যন্ত ১৩৪টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এরমধ্যে ৭৮টি ম্যাচ বাবর জিতেছে। ৪৪টি ম্যাচে বাবরের নেতৃত্বে পরাজয় স্বীকার করতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। ১৩৪টি ম্যাচের মধ্যে ২০টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ম্যাচ ও ৭১টি টি ২০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন বাবর। পরিসংখ্যান বলে দিচ্ছে, তিনটি ফরম্যাটের মধ্যে টি ২০ ফরম্যাটে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বাবরের। চলতি বছর জুন মাসে টি ২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে। তাই এবার ফের বাবরকে অধিনায়কের দায়িত্ব দিল পিসিবি।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ