অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তুলে ৪১ বলে শতরান করে ইতিহাস গড়লেন ‘বেবি’ এবি

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিজে নেমেই তিনি দক্ষিণ কোরিয়ার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মতো ঝড় তোলেন। বিপক্ষের বোলারদের পিটিয়ে ছাতু করেন। এবি’র সঙ্গে তাঁর ব্যাটিংয়ের অদ্ভুত মিল থাকায় ক্রিকেট মহলে ‘বেবি এবি’ হিসাবেই পরিচিতি পেয়েছেন ডেভাল্ড ব্রেভিস। টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে এই সংস্করণে কোনও শতরান নেই ডি ভিলিয়ার্সের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের নবম ম্যাচেই শতরানের দেখা পেয়ে গেলেন ব্রেভিস। মঙ্গলবার (১২ অগস্ট) ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তিনি। টি টোয়েন্টি সংস্করণে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের অধিকারী হয়েছেন।  

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৪ রানে ২ উইকেট হারানোর পর পঞ্চম ওভারের শেষ বলে দক্ষিণ আফ্রিকার ইনিংস সামলাতে ক্রিজে আসেন ব্রেভিস। এসেই অজি বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করে দেন। শেষ পর্যন্ত ৫৬ বলে ১২টি চার ও আটটি ছক্কায় ১২৫ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৪১ বলেই তুলে নেন শতরান। এদিন ১২০ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ফাফ ডু প্লেসির গড়া রেকর্ড ভেঙে দেন বেবি এবি। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করেছিলেন ডুপ্লেসি। সেটিই ছিল এতদিন টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারের সর্বোচ্চ রান।

শুধু যে স্বদেশীয় ডুপ্লেসির রেকর্ড ভেঙেছেন ব্রেভিস তাই নয়। এতদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ের। ২০২৩ সালে গুয়াহাটিতে ৫৭ বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।  ৪১ বলে সেঞ্চুরি করেছেন ব্রেভিস, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরির মালিকানা ডেভিড মিলারের দখলেই রয়েছে। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ওই রেকর্ড করেছিলেন মিলার।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী