ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়ে ফের ধর্নায় বজরং পুনিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হয়ে ধর্নায় বসলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষী মালিকরা। রবিবার থেকে আবার এই ধর্না তাঁরা শুরু করলেন রাজধানী নতুন দিল্লির যন্তরমন্তরের সামনে।

তাঁদের অভিযোগ, কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-সহ আরও বেশ কিছু কোচ এবং সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে সেক্সচুয়াল ও মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়ে আসছিলেন মহিলা কুস্তিগিররা। এবং পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেওয়ায় তাঁরা ফের নতুন করে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করলেন দল্লির কনট প্লেস থানায়।

এই প্রসঙ্গে জাতীয় মহিলা কুস্তিগীর স্বাক্ষি মালিক বলেন, আমরা অনেকদিন আগেই ফেডারেশনের ওইসব কর্তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। আমরা খুবই হতাশ যে সরকারের পক্ষ থেকে এখনও প্যানেল রিপোর্ট ইস্যু হল না। এবং তাই আমরা দাবি জানাচ্ছি, যে অভিযোগকারী যে সমস্ত মহিলা কুস্তিগীরদের বক্তব্য রেকর্ড করার কথা বলা হচ্ছে সেটি প্রকাশ্যে করা হউক। এটা খুবই স্পর্শকাতর একটি বিষয়। অভিযোগকারীদের মধ্যে এক নাবালিকা কুস্তিগীরও আছেন। সেক্ষেত্রে অভিযোগকারীদের নাম কখনও ফাঁস করা উচিত নয়। স্বাক্ষি মালিক দাবী করেন, এই ঘটনায় মূল অভিযুক্ত কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টকে ছাড়া কখনই উচিত হবে না।

আরও জানতে পড়ুন: ম্যাক্সুওয়েল-ডুপ্লিসর কাঁধে ভর করে বেঙ্গালুরু ১৯০ রানের টার্গেট দিল রাজস্থানকে

এই ঘটনা প্রসঙ্গে অপর দুই জাতীয় কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগত অভিযোগ করেন, এই বিষয়ে এখনও অবধি সরকার কোনও সদার্থক ভূমিকাই পালন করতে পারেনি। আমরা যতদিন না আমরা বিচার পাবো, ততদিন পর্যন্ত আমরা এখানেই খাবো এবং ঘুমোবো। আমরা গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তিনমাস ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তাতেও কিছু ফল হয়নি। তিনি আমাদের ফোন পর্যন্ত রিসিভ করেন না। আমরা ভাবতে পারি না যে দেশের জন্য আমরা পদক জিতেছি, দেশকে গর্বিত করেছি। আর আমাদের বিপদে সরকার আমাদের সহযোগিতা করছে না।

উল্লেখ্য, এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন জাতীয় বক্সার মেরি কম। এবং এক সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা দেওয়া হলেও পরে তা আরও দু সপ্তাহ বাড়ানো হয়েছে। এবং পরে এই কমিটিতে স্থান পেয়েছে ববিতা ফোগত। এবং এই কমিটি চলতি মাসের এপ্রিলে প্রথম রিপোর্ট জমা করেছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়েছে তাতে নাকি অভিযোগকারীরা যৌন হেনস্থার কথা অভিযোগ আনলেও তা প্রমাণিত হয়নি।

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার