চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিউই স্পিনারদের বিষাক্ত ঘূর্ণিতে ১৭২ রানে গুটিয়ে গেল টাইগাররা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতেকে ছাপিয়ে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ধরাশায়ী হলেন টাইগাররা। মেঘলা আবহাওয়ায় কিউই স্পিনারদের বিষাক্ত ঘূর্ণিতে ১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘলা আবহাওয়ায় দৃশ্যমানতা এতই কম ছিল যে ফ্লাডলাইটও জ্বালাতে হয়। কিন্তু লাঞ্চের আগেই চার উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। জাকির হাসান (৮), মাহমুদুল হাসান জয় (১৪), অধিনায়ক নাজমুল হোসেন (৯), মুমিনুল হকরা (৫) অসহায়ের মতো আত্মসমর্পণ করে ফিরে যান। ৪৭ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। কিউই স্পিনারদের কিছু বল টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, কিছু একই জায়গা থেকে সোজা হয়ে প্যাড ধেয়ে আসছিল। আর সেই বল সামাল দিতে গিয়ে নাকাল হয়েছেন টপ অর্ডার ব্যাটাররা।

দ্রুত চার উইকেট খোয়ানোর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে পরিচিত মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। মধ্যাহ্ন বিরতির পরে দুজনে যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল বড় রানের জুটি গড়বেন। কিন্তু জুটি বেঁধে ৫৭ রান যোগ করার পরেই চরম ভুল করেন মুশফিকুর (৩৫)। কাইল জেমিসনের বল ব্যাকফুটে খেলেছিলেন। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে অফের দিকে বেরিয়ে যাচ্ছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে আউটের আবেদন জানান। ভিডিও রিপ্লে দেখে টাইগারদের উইকেটরক্ষককে আউট দেন তৃতীয় আম্পায়ার। খানিকবাদে উইকেট ছুড়ে দিয়ে সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন (৩১)। গ্লেন ফিলিপসের বল চালিয়ে খেলতে গিয়ে উইকেট খুইয়েছেন নুরুল হাসানও (৭)। সাত নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ দেখে শুনেই খেলছিলেন। কিন্তু মিচেল স্যান্টনারের বলে স্লিপে ক্যাচ তুলে ব্যাক্তিগত ২০ রানে ফিরে যান।  শেষ পর্যন্ত ৬৬.২ ওভারে ১৭২ রানে থামে টাইগারদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার ও ফিলিপস।

 

 

Published by:

Share Link:

More Releted News:

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ