ইংল্যান্ডের পরে আয়ারল্যান্ডকে চুনকাম করল টাইগাররা

প্রথমে ব্যাট করে মাত্র ২৮.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টি টুয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডের পরে একদিনের সিরিজে আয়ারল্যান্ডকে চুনকাম করল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। আয়ারল্যান্ডের ১০১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ৪১ ও লিটন দাস ৫০ রানে অপরাজিত থাকেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, এবাদাত হোসেন ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের মুখে পড়ে নাকানোচোবানি খেতে থাকেন আইরিশ ব্যাটাররা। তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষ শিবিরের মেরুদণ্ড ভেঙ্গে দেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত মাত্র ২৮ দশমিক এক ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। একদিনের কেরিয়ারে প্রথম পাঁচ উইকেট নেওয়ার মতো নজির গড়েন তরুণ বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন কার্টিস ক্যাম্পার (৩৬)।

জয়ের জন্য ১০২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকে ঝড় তোলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। আইরিশ বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন। ৩৮ বলে ৫০ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন লিটন। তার মধ্যে ১০টি বাউন্ডারি রয়েছে। তাঁকে যোগ্য সঙ্গত করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। রিনি পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪১ বলে ৪১ রান করেন। হেসেখেলেই ১৩.১ ওভারে ১০২ রান তোলেন টাইগারদের উদ্বোধনী জুটি।

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে