ভূমিকম্পের সকালে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিল বাংলাদেশ

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ভূমিকম্পের সকালে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট ম্যাচে জিতলো বাংলাদেশ। এদিন সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে  হারালো বাংলাদেশ। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলটি চ্যাম্পিয়নশিপের আরেকটি জায়গায় এসে প্রথম টেস্টেই বাংলাদেশের কাছে হেরে যায় ১৫০ রানের বিরাট ব্যবধানে। জয়ের দৃশ্যপটা বাংলাদেশ চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল।  বিশেষ করে ৩৩২ রানের লক্ষে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬০ রানে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল এই টেস্ট হয়তো পঞ্চম দিনের সূর্য দেখবে না।

এই খেলায় কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং ছিল মিচেলের। এই খেলায় টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসনরা সঙ্গ দেখার মতো ছিল। শেষ এক ঘণ্টায় লড়াইটা হয়ে উঠেছিল বাংলাদেশ চায় নিউজিল্যান্ডকে অলআউট করে চতুর্থ দিনে ম্যাচ শেষ করতে। কিন্তু নিউজিল্যান্ড চায় ম্যাচটিকে পঞ্চম দিনে নিয়ে যেতে। শেষ ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৩২ রানের। কিউয়িরা চতুর্থ দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ দিনে নিউজিল্যান্ডের দরকার আরও ২১৯ রান। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন মোটে ৩টি উইকেট। শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে কার্যত একা লড়াই চালান ডারিল মিচেল।

তিনি চতুর্থ দিনের শেষে নট-আউট থাকেন ব্যক্তিগত ৪৪ রানে। ৮৬ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মেরেছেন। ডেভন কনওয়ে ২২ রান করে আউট হন। ৭৬ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১১ রান করে আউট হন কেন উইলিয়ামসন। । হেনরি নিকোলস ২, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ১২ ও কাইল জেমিসন ৯ রান করে আউট হন। ৭ রানে অপরাজিত থাকেন ইশ সোধি। তাইজুল ইসলাম ৪০ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

নিউজিল্যান্ড এই টেস্টের স্মৃতি ভুলে যেতে চাইলেও বাংলাদেশের কাছে ঘরের মাঠে কিউইদের প্রথম হারানো টেস্টটা চিরস্মরণীয় হয়েই থাকবে। বাংলাদেশের এখন পর্যন্ত জিতেছে  ১৮টি টেস্টে, যার মধ্যে দেশের বাইরে।  ৬টিতে জিম্বাবুয়ে ছাড়াও জয় আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তার মধ্যে সেরা গত বছর জেতা মাউন্ট মঙ্গানুই টেস্ট। ঘরের মাঠে যদিও বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকেও।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ