সাকিবকে আরো কিছুদিন ক্রিকেট মাঠেই চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত সাবিক আল হাসানের নাম। সাবিক রাজনীতির আঙ্গিনায় পা রাখার পর তাঁর ক্রিকেটিয় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, সাবিক কী এখনও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করবেন। সেই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। তবে সাকিবকে ২২ গজে ফেরত পেতে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

রাজনীতির আঙ্গিনায় পা রাখার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়কত্ব সামলানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সাকিব। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত ও খেলবে বলে আমার ধারনা।‘ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানান, ‘সাকিব এখনও আমাদের অধিনায়ক। এটা নিয়ে কোনও সমস্যা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমরা ওর সঙ্গে আলোচনা করব। তারপর পরবর্তী পদক্ষেপের কথা জানাব।‘

সাকিব না থাকায় নিউজিল্যান্ড সিরিজে দলকে সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুলের অধিনায়কত্বে ক্রিকেটের দুই ফরম্যাটেই জয় এসেছে বাংলাদেশের। নাজমুলের পারফরমেন্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে বোর্ড এখনই সাকিবকে ছাড়তে চাইছে না। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে সাকিবকে ২০২৫ সালের চ্যাম্পিয়ান্স ট্রফি পর্যন্ত দেখা যেতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে আওয়ামি লিগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব আল হাসান। গত ২১ নভেম্বর আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হাসান। এর আগে প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মার্তুজা সাংসদ হিসাবে নির্বাচিত হন।

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ