বাংলাদেশ ক্রিকেটে কাটল জট, শুক্রে‌ ফের শুরু বিপিএল

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনভর উত্তেজনার শেষে অবশেষে কাটল জট। সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান ঘটিয়ে শুক্রবার শুরু হতে চলেছে বিপিএল। মাঠে গড়াবে বল। পূর্বসূচি বদলে নতুন সূচিতে খেলা হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে খেলা ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা ছিল। তাঁরা মাঠে যাননি। বিসিবির কয়েকজন পরিচালক তাঁদের সঙ্গে কথা বলেও লাভ হয়নি। তাঁদের একটাই দাবি ছিল বিসিবি পরিচালকের পদ থেকে সরতেই হবে এম নাজমুল ইসলামকে। দিনভর নানা উত্তেজনার মাঝে মধ্যরাতে হয়েছে সমঝোতা। বৃহস্পতিবার না হওয়া খেলা হবে শুক্রবার। শুক্রবারের খেলা হবে শনিবার। এদিন বিশ্রামের দিন ছিল। কিন্তু সেদিনও খেলা হবে। পাশাপাশি প্লে অফের প্রথম দিনের খেলাও পিছিয়ে দেওয়া হয়েছে।  আগামী ২০ জানুয়ারি হবে প্লে অফের খেলা।

বৃহস্পতিবার দর্শকরা অনেক প্রত্যাশা নিয়ে মাঠে গিয়েছিলেন। কিন্তু গ্যালারিতে বসে থাকলেও বল গড়ায়নি মাঠে। অবশেষে রাতে বিসিবি এবং ক্রিকেটারদের সমঝোতার পরে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে দুই পক্ষই। তাঁরা জানিয়েছে, সকলেই তারা দুঃখিত। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে স্যাটেলাইট টাইম সহ সবকিছু ব্লক করা ছিল। খেলা শুরু করার চেষ্টা করা হচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে নাজমূল ইসলামকে অর্থ বিভাগের পদ থেকে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের জেরেই তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছে। টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। তারফলে ক্রিকেটাররা যে আর্থিক ক্ষতির মুখে পড়বে সেটা কীভাবে মেটানো হবে প্রশ্ন করা হলে, নাজমূল জানান, ক্রিকেটাররা গিয়ে কিছু করতে না পারলে, তার পিছনে হওয়া খরচ চাওয়া হয় কি? কোথাও তেমনভাবে দাগ কাটতে পারেনি দল। তারপরেও তাঁদের পিছনে খরচ হচ্ছে। সেই টাকা তো চাওয়া হয় না। তাহলে এই ক্ষেত্রে কেন হবে? এই সবের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।  এরপরেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম