ভারতের বিরুদ্ধে ভাগ্য বদলাতে জার্সি বদলে ফেলল টাইগাররা!

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বিরুদ্ধে আর কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নামবে পদ্মা পাড়ের দল। টেস্ট সিরিজে প্রথম থেকেই শান্তদের কোণঠাসা করে রাখা ভারতকে কতটা ফিরিয়ে দিতে পারবে বাংলাদেশের ছেলেরা সেই নিয়েই এখন চিন্তার ভাঁজ বিসিবির কপালে। তবে ম্যাচ শুরুর আগেই সেদেশের শান্ত, তৌহিদ, ইমন ও মেহেদী হাসানদের জার্সিতে আনা হল বদল। ম্যাচে আক্রমন শানাবার আগেই নতুন জার্সি পাচ্ছেন তারা।

ভারতে টেস্ট সিরিজ খেলতে এসে কানপুরের ম্যাচের পরই বাংলাদেশ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে দেশের ধুরন্ধর অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিকল্প হিসেবে ভাবা হয়েছে মেহেদী হাসানের কথা। ভারতের বিরুদ্ধে প্রথম তিন দিনের শুরুর টি-টিয়েন্টিতে দেখা যাবে তাকে। কাজেই সাকিবের মতো একজন খেলোয়াড়ের জায়গায় খেলা মানেই বাড়তি চাপ থাকবে। অন্যদিকে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর 20 ওভারের নতুন ফরম্যাটে যাত্রা শুরু করছে শান্ত বাহিনী। ফলত দলের অন্দরে প্রস্তুতির কোনও খামতি রাখছে না তারা।

আরও পড়ুন:বিয়ে হয়েছিল 57 বছর আগে, ভিডিও হাতে পেলেন 2024-এ

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেটারদের জার্সির রঙ ও ডিজাইন বদলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের জার্সিতে সবুজের আধিক্য থাকলেও নতুন গেঞ্জিতে তা কমিয়ে আনা হয়েছে। এখন জার্সির বুক জুড়ে শুধুই লালের আধিপত্য। নিচের দিকে অল্পবিস্তর সবুজও রয়েছে। কাজেই দুই রঙের মিশ্রণে জার্সির মাঝবরাবর লেখা দেশের নাম আর তার ঠিক ওপরেই বাংলায় বড় বড় অক্ষরে স্পন্সর সংস্থা জায়গা করে নিয়েছে। সঙ্গে রয়েছে কমলা শেডের ডিজাইন। সব মিলিয়ে, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই নতুন রূপ পেয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি।

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা