রণে ভঙ্গ, বড় শাস্তি থেকে বাঁচতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বাংলাদেশ বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: নেড়ি কুকুরের মতো ল্যাজ তুলে পালালেন বিসিবি সভাপতি, আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেন।  বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করার পর খেলা থেকেই বাদ দিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের বদলে জায়গা দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের গুঞ্জন শোনা গেলেও সেই পথে হাঁটছে না বিসিবি মিরপুরে বোর্ড সভায় বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ যাওয়া নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয় স্পষ্ট করেছে বিসিবি। অর্থাৎ বাংলাদেশ যে শুধু মুখেই বড় বড় কথা বলে সেটাই আরও একবার প্রমাণিত হল। 

ভারতের মাটিতেই খেলতে হবে বিশ্বকাপ, আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সালিশি ট্রাইব্যুনালে যেতে পারে এই গুঞ্জনের মধ্যে হার স্বিকারের খবর সামনে এসেছে। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তাই বাংলাদেশের সুর চরিয়েও লাভের লাভ কিছুই করতে পারত না। সেই নির্দেশ বদলানোর ক্ষেত্রে শুরু থেকেই আইনি ভিত্তি নিয়ে সংশয় ছিল। অবশেষে কোণঠাসা হয়ে বিসিবি পরিচালক এবং বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানিয়ে দেন বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আইসিসি যেহেতু বলেছে যে আমরা খেলতে যেতে পারব না কিংবা আমাদের খেলা অন্যত্র স্থানান্তর করা হবে না, সে ক্ষেত্রে আমাদের পক্ষে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। এই অবস্থানেই আমরা থাকছি। কোনো ধরনের আরবিট্রেশন বা আইনি প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না।”

আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে রবিতেই সিরিজ নিজেদের পকেটে ভরতে চায় সূর্যরা

বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় যে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।  তবে আইসিসি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এক হ্যান্ডেলে তিনি লিখেছেন,  ‘বাংলাদেশে ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। ২০২৫ সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক