ইংল্যান্ডের কাছে গোহারার পরে শাস্তি পেলেন সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে গো-হারা হারতে হয়েছে বাংলাদেশকে। ১৩৭ রানে হারের লজ্জার ধাক্কা সামলে ওঠার আগে বড়সড় ধাক্কা খেলেন সাকিব আল হাসানরা। নির্ধারিত সময় পুরো ওভার বল করতে না পারায় বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ওই সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হয়েছে স্বঘোষিত টাইগারদের।

মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন জনি বেয়ারস্টো-ডেভিড মালান-জো রুটরা। মাঠজুড়ে চার আর ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন। মাঠের বাইরে যাওয়া বল কুড়িয়ে আনতে গিয়ে অনেকটাই সময় চলে গিয়েছিল। ফলে নির্ধারিত সময় মেনে পুরো ৫০ ওভার বল করতে পারেননি সাকিকবা। যে কারণে শেষ দুই ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হয়েছে।

শুধু তাই ম্যাচের শেষে নির্ধারিত সময়ে পুরো ৫০ ওভার বল করতে না পারায় অন ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আমপায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আইসিসি’র আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করেন শ্রীনাথ। বাংলাদেশের অধিনায়ক সাকিব শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন পড়েনি।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ