গুরবাজ-জাদরানের জোড়া সেঞ্চুরি, রানের পাহাড় আফগানিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দলের গোড়াপত্তনকারী দুই ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া শতরানের দৌলতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রানের পাহাড় গড়ল আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩৩১ রান তুলেছে হাসমাতুল্লাহ শাহিদির দল। সিরিজ হার রুখতে লিটন দাসদের চাই ৩৩২ রান।

চট্টগ্রামের জুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে এদিন আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। কিন্তু প্রথম থেকেই সাকিব আল হাসান-এবাদত হোসেন-মেহেদী হাসানদের নিয়ে ছেলেখেলা করেন আফগানিগানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ২৫ ওভারে দুজনে তোলেন ১৬২ রান। ১০০ বলে শতরান পূর্ণ করেন গুরবাজ। এ নিয়ে একদিনের ম্যাচে ২০তম শতরান পেলেন আফগান ওপেনার। ৭৫ বলে নিজের অর্ধশতরান পান অন্য ওপেনার ইব্রাহিম জাদরানও। শেষ পর্যন্ত ১৪৫ রানে থামেন গুরবাজ। তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন সাকব আল হাসান। আড়াআড়ি খেলতে গিয়ে বল মিস করে লেগ বিফোর উইকেট হন।

গুরবাজ ফিরতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে আফগানের টপ ব্যাটিং অর্ডার। একে একে ফিরে যান রহমত শাহ (২), অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি (২), নাজিবুল্লাহ জাদরান (১০)। শতরান করার পরে ইব্রাহিমও মুস্তাফিজুর রহমানের বলে সাজঘরের পথ ধরেন। আর তার পরেই বাংলাদেশের বোলাররা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন। রশিদ খান (৬), আজমাতুল্লাহ ওমরজাই (২), মুজিব উর রহমান (৫), ফজল হক ফারুকি (১) পর পর ফিরিয়ে দিয়ে আফগানিস্তানের রানের মেশিন কিছুটা হলেও আটকাতে সফল হন। শেষের দিকে মহম্মদ নবি ১৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে নয় উইকেটে ৩৩১ রান তোলে আফগানরা। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান ও সাকিব আল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন এবাদত হোসেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা