আফগানদের উড়িয়ে হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: অবশেষে ব্যাটে-বলে জ্বলে উঠল টাইগাররা। কিন্তু বড্ড দেরিতে। সিরিজ হারার পরে শনিবার নিয়মরক্ষার ম্যাচে আফগানদের নিয়ে ছেলেখেলা করে জিতল লিটন বাহিনী। কিন্তু ওই জয় সান্ত্বনার জয় হয়ে থাকল। হোয়াইটওয়াশ মতো চরম লজ্জার হাত থেকে রক্ষা পাওয়া ছাড়া আর কিছুই জুটল না টাইগারদের। প্রথমে ব্যাট করে ১২৬ রানে গুটিয়ে গিয়েছিল আফগানরা। জবাবে ২৩.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লিটন বাহিনী।  

এদিন চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আফগানরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ রশিদি। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের বোলারদের আগুন ঝরানো বোলিং ছাড়খার হয়ে যায় আফগানদের টপ ব্যাটিং অর্ডার। ব্যর্থ হন ইব্রাহিম জাদরান (১), রহমত শাহ (০), আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমানুল্লাহ গুরবাজ (৬) ও পাঁচে নামা মোহাম্মদ নবী (১)। আফগানদের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন পেসার আজমতুল্লাহ ওমরজাই। অধিনায়ক শাহিদির ব্যাট থেকে আসে ২২ রান। দু’জনে রুখে না দাঁড়ালে সফরকারী দলকে চরম লজ্জার মুখে পড়তে হতো। ৪৫.২ ওভারে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। শেষ ম্যাচে দলে ঢুকে দুর্দান্ত বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। ২১ রানে চার উইকেট নিয়েছেন তিনি। আর এক পেসার তাসকিন আমেদ ২৩ রানে দুই উইকেট নিয়েছেন।

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১২৭ রান। ওভার প্রতি গড়ে আড়াই রানের মতো দরকার ছিল টাইগারদের। কিন্তু শুরুতেই মোহাম্মদ নাইমকে ফিরিয়ে দেন ফজল হক ফারুকি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু শান্তকে ফিয়ে ফের টাইগার শিবিরে ধাক্কা দেন ফারুকি। এর পরে সাকিব আল হাসান ও লিটন দাস দেখেশুনে খেলতে থাকেন। আফগান বোলারদের দেখেশুনে খেলার পাশাপাশি রান মেশিন সচল রাখেন। তৃতীয় উইকেটে ৭১ রান যোগ করেন দুজনে। মহম্মদ নবির ফলে ৩৯ রান করে ফেরেন সাকিব। ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে দল। এর পরে তৌহিদ হৃদয় ও লিটন দাস দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ২৩.৩ ওভারেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগাররা। লিটন দাস ৫৩ ও হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন। 

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার