Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অল্পের জন্য গড়া হল না রেকর্ড, ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে মাত্র ১ রানে হারতে হয়েছিল মেহেদী হাসান মিরাজদের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তৃতীয় তথা শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টানা চারটি সিরিজ হারার পর সিরিজ জিতল। তাও আবার ১৯ মাস বাদে। ২০২৪ সালে মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই টাইগার ওপেনার সৌম্য সরকার ও সাইফ হোসেন। ক্যারিবীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুজনে।  ৯৩ বলে ১০০ আর ১২৮ বলেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েন তারা। সৌম্য-সাইফের মারকুটে এই ওপেনিং জুটি শেষ পর্যন্ত ভাঙে ১৭৬ রানে। ২৫.২ ওভারে যখন ১৭৬ রান তুলেছিলেন দুজনে তখন মনে হচ্ছিল, স্কোর অনায়াসে সাড়ে তিনশো পেরিয়ে যাবে। তা অবশ্য হয়নি। শতরান থেকে সামান্য দূরে ব্যক্তিগত ৯১ রানে আকিল হোসেনকে বড় শট খেলতে দিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য।। ৮৬ বলের ইনিংসে ৭টি চার আর ৪টি ছক্কা হাঁকান এই ওপেনার। অন্যদিকে সাইফ আউট হয়েছেন ৭২ বলে ৮০ করে। রস্টন চেজের বলে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দিয়ে নিজের দোষেই ফেরেন এই ডানহাতি ব্যাটার। দুই ওপেনার ফেরার পর রানের গতি শ্লথ হয়ে যায়। তাওহিদ হৃদয় ৪৪ বলে মাত্র ২৮ করেন। নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১০ বল খেলে করেন মাত্র ৬ রান। রিশাদ হোসেনও ৬ বলে ৩ করে ফেরেন।। নাসুম আহমেদও (১) ব্যর্থ হন। ৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৭ আর নুরুল হাসান সোহানের ৮ বলে  ১৬ রানে ভর করে ২৯৬ রান তোলে বাংলাদেশ।

২৯৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কখনই স্বস্তিতে ছিল না ক্যারিবীয়রা। বিশেষ করে বাংলাদেশের স্পিনারদের সামলাতে গিয়ে নাস্তানাবুদ হন। ক্যারিবীয় ইনিংসের পঞ্চম ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। আলিক অ্যাথানেজেকে (১৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই বাঁহাতি স্পিনার। নিজের পরের দুই ওভারে আরও দুই উইকেট নেন নাসুম। আকিম অগাস্টে (০) আর ব্রেন্ডন কিং-কে (১৮) সাজঘরের পথ দেখান। তানভীর ফেরান ক্যারিবীয় ব্যাটিংয়ের স্তম্ভ তথা অধিনায়ক শাই হোপকে। স্লগ সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন হোপ (৪)। ১৯তম ওভারে জোড়া শিকার করেন রিশাদ হোসেন। শেরফান রাদারফোর্ডকে (১২) শর্ট মিডউইকেটে আর রস্টন চেজকে ঘূর্ণিতে মিডঅনে ক্যাচ বানান এই লেগি। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এর পর কিয়েসি কার্টিকে (৪৩ বলে ১৫) আউট করে ক্যারিবীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তানভীর আহমেদ শেষদিকে আকিল হোসেন ১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে তাতে লজ্জার হার এড়ানো সম্ভব হয়নি। ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নাসুম ১১ রান দিয়ে নেন ৩টি উইকেট। রিশাদ ৩ উইকেট পান ৫৪ রানের বিনিময়ে। এছাড়া দুটি করে উইকেট পান মেহেদী মিরাজ ও তানভীর ইসলাম।

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি