‘দুশমন’ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবেন না লিটনরা, ফের আইসিসিকে জানাল বাংলাদেশ বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসির দেওয়া বার্তা সত্বেও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নারাজ নারাজ বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশি খেলোড়ারদের নিরাপত্তার দাবির কথা বলে ভারতের মাটি থেকে খেলা সরানোর দাবি জানিয়েছিল। সেই দাবি উড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্ট জানিয়ে দেয় ভারতের মাটিতে খেলা নিয়ে নিরাপত্তার কোনও হুমকি নেই। এই বার্তা সত্বেও  টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান বদল করল না বাংলাদেশ। অর্থাৎ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবেন না লিটনরা।

মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়। তারপর সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না আসার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বৈঠকে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আইসিসির পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। তারই প্রেক্ষিতে বিসিবি জানায় তাঁরা ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষা আগে খতিয়ে দেখছে। 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ৮ বারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার

ঘটনার সূত্রপাত বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। তাঁকে আইপিএলের নিলামে কেকেআর কিনে নেয়। তবে তার পরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের খুনের পর দুই দেশের সম্পর্কে অবনতি হয়। ভারতের একাধিক ধর্মগুরু হুঁশিয়ারি দেয় মুস্তাফিজুরকে খেলালে আইপিএল পণ্ড করে দেওয়া হবে। তারপরেই তাঁকে খেলা থেকে বাদ দেওয়া হয়। এতেই বেজায় চটে বাংলাদেশ। সে দেশে নিষিদ্ধ করা হয় আইপিএল সম্প্রচার। তার পরেই বিশ্বকাপ ভারতে খেলতে না আসার কথা জানায় বিসিবি।

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত