কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে টানা ১১ ম্যাচ জেতা বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ১১ বার জয়ের ধারা অব্যহত রেখেছে বার্সেলোনা। এল সার্ডিনেরোতে কোপা দেল রে রাউন্ড অফ ১৬-তে রেসিং স্যান্টান্ডারের বিরুদ্ধে এফসি বার্সেলোনার ২-০ ব্যবধানে জয়ী হয়েছে। এই জয় দিয়েই নকআউট প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে নিয়েছে বার্সা।

বার্সেলোনা কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে  স্প্যানিশ সুপার কাপ জিতেছে। এবার পৌঁছে গেল কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালেও।  হানসি ফ্লিকের দল সকল প্রতিযোগিতায় তাদের টানা ১১তম জয় রেকর্ড করেছে, যা ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সেরা । বার্সা এর আগে চারবার টানা ১১টি জয় পেয়েছে: লুইস এনরিকের অধীনে ২০১৪/১৫ মৌসুমে; পেপ গার্দিওলার অধীনে ২০০৮/০৯ মৌসুমে; ফ্রাঞ্জ প্লাটকোর অধীনে ১৯৫৫/৫৬ মৌসুমে; এবং ১৯২৫ থেকে ১৯২৭ সালের মধ্যে, রাল্ফ কিরবি, রিচার্ড ডম্বি এবং রোমা ফর্নসের কোচিংয়ে। হানসি ফ্লিকের দল এখন এই তালিকায় যোগ দিয়েছে । 

তবে ক্লাবটির সর্বকালের সেরা জয়ের ধারা এখনও অনেকটা দূরে। এখনও সাত ম্যাচ বাকি। ২০০৫/০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের নেতৃত্বে বার্সা এই রেকর্ড গড়ে। সমস্ত প্রতিযোগিতায় টানা ১৮টি ম্যাচ জিতে মৌসুম শেষ করে বার্সা, স্প্যানিশ সুপার কাপ, লা লিগা এবং দ্বিতীয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে। প্রসঙ্গত, স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে পরাজয়ের পর, হানসি ফ্লিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে  তাঁর দল উন্নতি করবে।  তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। তারপর থেকে বার্সা পরাজয়ের স্বাদ পায়নি, এমনকি একটি ম্যাচও ড্র করেনি। টানা এগারোটি জয়ের মাধ্যমে ব্লাউগ্রানা লা লিগায় পুনরায় শীর্ষস্থান অর্জন করেছে এবং মৌসুমের তাদের প্রথম ট্রফি জিতেছে । কোপা দেল রে-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়া বার্সা এখন লিগ অভিযানের দ্বিতীয়ার্ধের দিকে, সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগ পর্বের শেষ দুটি ম্যাচের দিকে মনোযোগ দিয়েছে। জানুয়ারির শেষের দিকে একটি কঠিন সময়সূচী থাকা সত্ত্বেও, তারা অবশ্যই এই অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। 

 

 

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর