জোড়া গোল রাফিনিয়ার, বিলবাওকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বড় জয় বার্সেলোনার।  ৫-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে  হারিয়ে  স্প্যানিশ সুপার কাপের ফাইনালে   বার্সেলোনা। রাফিনিয়া করেছেন জোড়া গোল। বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া দাপট দেখিয়েছে  বার্সেলোনা   আগামী রবিবার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে থাকবে রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদ। আজ রাতে  সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কোন প্রতিপক্ষের মুখোমুখি হতে চান, এমন প্রশ্নের উত্তরে বার্সেলোনার উইঙ্গার রাফিনহা দিয়াস বলেন, “আমরা সবাই মিলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলতে চাই।”  রাফিনহা দুটি গোল করেছেন এবং বার্সেলোনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জয়ের পর  রাফিনহা জোর দিয়ে বলেছেন যে  তাঁদের দল ফাইনালে যেকোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত, তা সে রিয়াল মাদ্রিদ হোক বা অ্যাটলেটিকো মাদ্রিদ। তিনি বলেন, “যে জিতুক তাতে আমার কিছু যায় আসে না। এতে কোনও পার্থক্য নেই। আমরা যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে প্রস্তুত এবং আমরা কেবল নিজেদের উপরই মনোযোগী।”

আরও পড়ুন: শেষ দিনে ইংল্যান্ডের ভরাডুবি, সিডনিতে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

বুধবার ম্যাচের ২২ মিনিটে ফেরান তোরেস বক্সের ভেতর থেকে শট নিয়ে বার্সেলোনাকে প্রথমে এগিয়ে দেন । রাফিনিয়া দুটি গোল করেন, ফেরান টরেস এবং রুনি বার্ডঘজিও লক্ষ্যভেদ করেন। হাফটাইমে বার্সেলোনা ৪-০ গোলে এগিয়ে ছিল। এরপর ৩০ থেকে ৩৮ এই ৯ মিনিটের মধ্যে  আরও তিন গোল করা হয়।  ম্যাচের ৪০ মিনিট  পার করার আগেই  আগে বার্সার জয় নিশ্চিত হয়ে যায় । ৩০ মিনিটে রাফিনিয়ার কাটব্যাকে লোপেজের দুর্দান্ত শট থেকে আসে দ্বিতীয় গোল। ৪ মিনিট পর ম্যাচের তৃতীয় গোলটি করেন বার্সার সুইডিশ উইঙ্গার রুনি বার্ডঘি। 

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন