আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র শীর্ষ পদে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আজ মঙ্গলবার আইসিসি’র চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জিতেছেন শাহ-পুত্র। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আইসিসি’র চেয়ারম্যান পদে বসার নজির গড়লেন জয়। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি। আগামী ছয় বছর দায়িত্ব সামলাবেন তিনি।

আগামী নভেম্বর মাসে মেয়াদ শেষ হচ্ছে আইসিসি’র বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের। তৃতীয়বার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষ পদে আসীন হতে চাননি তিনি। ফলে নয়া চেয়ারম্যান নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়। পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। আর পরবর্তী চেয়ারম্যান হিসাবে জয় শাহের নাম নিয়ে চর্চাও শুরু হয়েছিল। কয়েকদিন আগেই মনোনয়ন জমা দেন তিনি। এদিন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে যান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব।

আগামী বছরের সেপ্টেম্বর মাসে বোর্ড সচিবের কার্যকাল শেষ হত জয় শাহের। লোধা কমিটির সুপারিশ মেনে তার পরে তিন বছর কুলিং অফ পিরিয়ডে যেতে হত তাঁকে। কিন্তু আইসিসির চেয়ারম্যান হওয়ায় সেই বিধিনিষেধ আর থাকল না। ছ’বছর পরে আবার ভারতীয় ক্রিকেটের প্রশাসনে ফিরতে পারবেন শাহ। এর আগে চার ভারতীয় আইসিসি চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেছিলেন। তাঁরা হলেন জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার