চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩১ বলে ৭৫, বিজয় হাজারে ট্রফিতে ফের হার্দিক ব্যাটিং সুনামি

নিজস্ব প্রতিনিধি: চোট সারিয়ে ২২ গজের ময়দানে নেমেই ঝড় তুলেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডে। ভারতীয় অলরাউন্ডার  বিজয় হাজারে ট্রফিতে তার ফর্ম অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিপক্ষে বরোদার হয়ে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেই ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক। তিনি দুটি ম্যাচ মিলিয়ে   ২০টি ছক্কা ও ১১টি চার হাঁকিয়েছেন।

 এলিট গ্রুপ বি-এর ফাইনাল ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নেমে   হার্দিক  মাত্র ৩১ বলে ৭৫ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এর আগে, পান্ডিয়া তার প্রথম বিজয় হাজারে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখন পর্যন্ত খেলা দুটি বিজয় হাজারে ম্যাচে পান্ডিয়া ২০টি ছক্কা এবং ১১টি চার মেরেছেন। ক্রিজে আসার  সঙ্গে সঙ্গেই হার্দিক  ক্রমণাত্মক মনোভাব দেখান। মাত্র ১৯ বলেই তিনি  অর্ধশতরান পূর্ণ করেন এবং  তারপর পর পর  ছক্কা এবং দুটি চার মারেন। তারকা অলরাউন্ডারের  স্ট্রাইক রেট ২৪০ এর উপরে ।   টপ অর্ডারের খেলোয়াড়রা তাড়াতাড়ি আউট হওয়ার পর বরোদার কিছুটা গতির প্রয়োজন ছিল। প্রিয়াংশু মোলিয়ার সঙ্গে হার্দিক মাত্র ৫১ বলে পঞ্চম উইকেটে ৯০ রান যোগ করেন, যা বরোদাকে এগিয়ে দেয়।

আরও পড়ুন:  জোর ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এর আগে হার্দিক বিদর্ভের বিপক্ষে ৬৮ বলে সেঞ্চুরি করেছিলেন, যার মধ্যে ছিল ১১টি ছক্কা এবং আটটি চার।  ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সেই ম্যাচে বরোদা ব্যর্থ হলেও, সাদা বলের ফর্ম্যাটে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের  সকলের নজর কেড়েছিল। অন্যদিকে, প্রিয়াংশু মোলিয়া ১০৬ বলে ১০৩ রান করে ইনিংসটি ধরে রাখেন।  উইকেটরক্ষক-ব্যাটসম্যান জিতেশ শর্মা শেষে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন।  হার্দিক আউটের পর ক্রিজে আসা জিতেশ ৩৩ বলে ৭৩ রান করেন, যার মধ্যে আটটি চার এবং চারটি ছক্কা ছিল। তিনি এবং মোলিয়া ষষ্ঠ উইকেটে মাত্র ৫৭ বলে ১০৬ রানের জুটি গড়েন। এর আগে, ১১ রানে দুটি উইকেট হারানোর পর বরোদা চাপে পড়ে যায়। তবে, মাঝের ওভারগুলিতে গড়ে ওঠা জুটি দলকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনে।  সম্মিলিত আক্রমণের মাধ্যমে, বরোদা সহজেই ৩৫০ রানের গণ্ডি অতিক্রম করে।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ