চোটের কারণে ইউরো থেকে ছিটকে গেলেন থিবো কোর্তোয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপে নামার আগেই বড় সড় ধাক্কা খেল বেলজিয়াম। হাঁটুতে চোটের কারণে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে পারছেন না গোলরক্ষক থিবো কোর্তোয়া। বেলজিয়ামের সংবাদপত্র ‘স্পোরজা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ খবর নিশ্চিত করেছেন বিশ্বের অন্যতম নামী গোলরক্ষক।

আগামী বছরের ১৪ জুন থেকে শুরু হবে ইউরো। ১৭ জুন স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ইউরো অভিযান শুরু করবে বেলজিয়াম। গ্রুপ ‘ই’-তে বেলজিয়ামের সঙ্গে রয়েছে স্লোভাকিয়া, রোমানিয়া এবং প্লে–অফ থেকে জিতে আসা দল। গত অগস্ট মাসে নয়া মরসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে গুরুতর চোট পেয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচারও করতে হয় তাঁকে। অস্ত্রোপচারের পরেই চিকি‍ৎসকরা জানিয়েছিলেন,  আগামী বছরের এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তারকা গোলরক্ষককে।

দীর্ঘ সময় ধরে কোর্তোয়াকে না পেয়ে বিকল্প হিসেবে রিয়াল ধারে চেলসি থেকে কেপা আরিসাবালাগাকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু গতকাল মঙ্গলবার আগামী বছর ইউরো কাপে খেলতে না পারার কথা জানিয়েছেন বেলজিয়াম গোলরক্ষক। ‘স্পোরজা’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘চোটের কারণে ইউরোতে আমার খেলা হবে না। প্রথমত, আমাকে শতভাগ সেরে উঠতে হবে। তার জন্য মাঠে ফেরার  কোনও  তারিখ আগে থেকে ঠিক না করাই ভালো হবে। যদি আমি ভাগ্যবান হই তবে আমি মে মাসে ম্যাচ খেলতে পারব। কিন্তু আমি কখনোই ইউরোর মতো বড় টুর্নামেন্টের জন্য শতভাগ ফিট হতে পারব না। তাই জাতীয় দলের হয়ে না খেলে মাঠের বাইরে থেকেই দলকে সমর্থন দিয়ে যাব। আশা করি আমরা ইউরোপিয়ান শিরোপা জিততে পারব।’

 

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২