ধারাবাহিক ব্যর্থতার পর রনজিতে অসমকে হারিয়ে জয় বাংলার

Share:

নিজস্ব প্রতিনিধি : রনজি ট্রফিতে এবার অসমের বিরুদ্ধে জয় পেল বাংলা। অসমকে এক ইনিংস ও ১৬২ রানে হারিয়ে নকআউটে যাওয়ার আশা জিইয়ে রাখল মনোজ তিওয়ারিরা। এর আগে প্রথম তিন ম্যাচে জয় অধরাই ছিল বাংলার।

প্রথম ইনিংসে অসমের ইনিংস ১০৩ রানে শেষ হয়ে যায়। জবাবে বাংলা প্রথম ইনিংসে করে ৪০৫ রান। শতরান করে বাংলাকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন মনোজ তিওয়ারি। ৩০২ রান পিছনে থেকে গ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অসম। কিন্তু বাংলার আক্রমণাত্মক বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না অসমের ব্যাটসম্যানরা। সাহিল জৈন, রিষভ দাস, রাহুল হাজারিকা, দীনেশ দাস, ধরনী রাভা কেউই তেমনভাবে দাঁড়াতে পারলেন না। ম্যাচ বাঁচানোর জন্য প্রয়োজনীয় বড় জুটি তৈরি করতে পারেননি কেউই।

অসমের ব্যাটসম্যানকে মধ্যে সর্বোচ্চ রান করেন সাহিল জৈন। সাহিলের সংগ্রহ মাত্র ২৬ রান। রিষভ দাস ১৭ রানে, রাহুল হাজারিকা ২০ রানে, দীনেশ দাস ২১ রানে ও ধরনী রাভা ২৪ রানে আউট হয়ে যান। চোটের কারণে একদম শেষে ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। এদিন বাংলার হয়ে দুর্ধর্ষ বোলিং করেন সবুজ সিন্ধু জয়সওয়াল। তিনি ১৭ ওভার বল করে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। অন্যদিকে অঙ্কিত মিশ্র ও করন লাল পান দুটি করে উইকেট।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল